HomeTagsনিয়োগ দুর্নীতি মামলা

নিয়োগ দুর্নীতি মামলা

Recruitment Scam: নিয়োগ মামলায় সক্রিয় CBI, তলব বিধায়ক ঘনিষ্ঠ TMC নেত্রীকে

বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে ইতি সরকারকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে তাপস সাহার ঘনিষ্ঠ এই নেত্রীর বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছে সিবিআই। সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় এজেন্সি। এবার তাঁর ঘনিষ্ঠ এই নেত্রীকে তলব করা হল।

৩৭ জনের নামতালিকা প্রস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় পরপর যাদের তলব করবে CBI!

ভোট পর্ব মিটতেই ফের একবার দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই। শুক্রবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সঙ্গে তলব করা হয়েছে আরও ৩ জনকে।

এখনই সুযোগ, তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন, সম্ভাব্য চাকরিহারাদের বার্তা সুকান্তের

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি বাতিল হয় ২৫,৭৫৩ জনের। যদিও সেই রায়ের পরেই শুরু হয় যোগ্য-অযোগ্য বিতর্ক। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি। সেখানেই শীর্ষ আদালত এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের।

পদ্ধতিগত জালিয়াতি! নিয়োগ মামলায় SSC-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অন্যদিকে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব, জানাল এসএসসি। রাজ্য জানাল,‘‘সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যে সব ওএমআর ডাটা মিলছে না সেগুলিও আলাদা করতে পারব।’’

যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

আজ আবার চাকরিহারারা করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে নামেন। তাঁদের বক্তব্য, তাঁরা যোগ্য। তাই চাকরি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ, এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের একবার উত্তাল রাজ্য-রাজনীতি।

SSC মামলায় চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ!

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। আজ, সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানি হল।

Trending Now