দু’বছরেরও বেশি সময় পর মায়ের মৃত্যুর কারণে বাড়ি ফিরলেন অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি। ইডি-র অভিযানে উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির সঙ্গে তাঁর সংযোগ নিয়েও চলছে তদন্ত। প্যারোল শেষ হওয়ার পর আবার তাঁকে জেলে ফিরতে হবে।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কুন্তল ঘোষের জামিন কলকাতা হাই কোর্টে শর্তসাপেক্ষে মঞ্জুর হয়েছে। ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলা চলমান থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। আদালতের কঠোর শর্ত মেনে চলা কুন্তলের জন্য অপরিহার্য, না হলে তাঁর জামিন বাতিল হতে পারে।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে প্রায় প্রতিটি জনসভায় একাধিকবার চিৎকার করে করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমি কারুর চাকরি যেতে দেব না, দেব না, দেব না!" আর সেই কথাকেই যেন বাস্তবে রূপায়ন করার পথে তৃণমূলনেত্রী।
২৬ হাজার জনের মধ্যে কারা 'অযোগ্য' আর কারাই বা 'যোগ্য' তা নিয়ে বিতর্ক শুরু হয়। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানায় 'অযোগ্য'-দের তালিকা তাঁরা জমা দেবে। রবিবার সেই তালিকা জমা হল শীর্ষ আদালতে। স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, ২৬ হাজার জনের মধ্যে ১২১২ জনের কোনও তথ্য পাওয়া যায়নি।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। লোকসভা নির্বাচন মেটার পর আজ, মঙ্গলবার ফের এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযোগ ওঠে ওএমআর শিটের নম্বর বদল করে বেআইনি ভাবে বেশ কিছু পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোন ওএমআর শিটের হার্ডডিস্ক তাদের কাছে নেই।
এই মুহূর্তে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি অর্পিতা। সেখানে গিয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীকে জেরা করার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দফতর