বাংলা ও বিহারে যেখানে মুখ থুবড়ে পড়েছে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ সেখানে কিন্তু যোগী রাজ্যে কিছুটা হলেও ঐক্যতা বজায় রাখতে পারল বিজেপি বিরোধী এই মহাজোট। তবে, আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক মহল জল্পনা, খুব শীঘ্রই বৈঠকে বসবেন রাহুল গান্ধী ও অখিলেশ যাদব।
রাহুলের সাফ কথা, "মমতাজির সঙ্গে আমার ও দলের সম্পর্ক খুবই ভালো। আসন সমঝোতা নিয়েও কথা চলছে। হ্যাঁ, কখনও কখনও ওনাদের দলের কেউ মন্তব্য করেন, আমাদের দলেরও কেউ মন্তব্য করেন। এটা কোনও বড়ো ব্যাপার নয়।"
তৃণমূলনেত্রীর অভিযোগ ছিল, “জোটের বৈঠক হয় সিপিআইএম নেতাদের নেতৃত্বে। যে সিপিআইএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাঁদের পরামর্শ শোনা আমার পক্ষে সম্ভব নয়৷ প্রচুর অসম্মানিত হতে হয় আমাকে৷"
আগামী ২০ জানুয়ারির মধ্যেই জোটের আসন সমঝোতার আলোচনা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সন্ধ্যাতেই ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই বাম ও তৃণমূলের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেস।