প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের

সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় সংহতি যাত্রায় বেরোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্ক সার্কাসের ময়দান থেকে একযোগে আক্রমণ করেন বাম ও কংগ্রেসকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় সংহতি যাত্রায় বেরোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্ক সার্কাসের ময়দান থেকে একযোগে আক্রমণ করেন বাম ও কংগ্রেসকে। লোকসভায় যে ‘ইন্ডিয়া’ জোট গঠিত হয়েছে, সেই জোট নাকি সিপিআইএমের নিয়ন্ত্রণে! আর কংগ্রেস সম্পর্কে তৃণমূলনেত্রীর অভিযোগ, হাত শিবির আসন বন্টন বিষয়ে মমতার পরামর্শ শোনেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন সিপিএইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধন নিয়ে নিন্দুকদের কটাক্ষ করে বিস্ফোরক মিঠুন

সেলিমের কথায়, “ইন্ডিয়া জোটের কথা তো উনিই (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন। ২১ জুলাই বলেছিলেন, জিতেগা ইন্ডিয়া জিতেগা। এখন কী হল হঠাৎ? প্রথমে বিজেপি জোটের বিরোধিতা করল, এখন উনি বিরোধিতা করছেন। আমরা আগেও বিরোধী ছিলাম না, এখনও নেই। শুধু এটুকু বলেছি, ভোটের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যখন লড়াই করব, তখন আমরা কোনও দুর্নীতিগ্রস্ত বা অপরাধীকে জায়গা দেব না।”

প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের
প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের

সোমবার মমতা ঠিক কী বলেছিলেন? তৃণমূলনেত্রীর অভিযোগ ছিল, “জোটের বৈঠক হয় সিপিআইএম নেতাদের নেতৃত্বে। যে সিপিআইএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাঁদের পরামর্শ শোনা আমার পক্ষে সম্ভব নয়৷ প্রচুর অসম্মানিত হতে হয় আমাকে৷ আর কংগ্রেসকে আমি বলেছিলাম তোমরা সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দাও, বাকী জায়গায় লড়ুক আঞ্চলিক দলগুলি। আমরা সাহায্য করব৷ ওরা আমার কথা মানেনি। শুধু আমাদেরকেই কেন সব কথা মানতে হবে!”

প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের

 

প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতার উদ্দেশ্যে বলেছেন, “আগামী দিনে বাংলার রাজনীতিতে বিজেপি বনাম মমতা করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপিকেও লাভ পাওয়াতে চাইছেন এবং নিজেও লাভ পেতে চাইছেন। এর আগে ২০১৯-২০২১ সালে একই ঘটনা ঘটে। আদতে বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনে হয়েছে এখন কংগ্রেসের সঙ্গে যাওয়া বোকামি। সিপিআইএম একটা বাহানা। যেদিন মমতা দেখলেন সিপিএম মাতব্বরি করছে সেদিন কেন প্রতিবাদ করে বেরিয়ে আসেননি।”

প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত