রাম মন্দিরের উদ্বোধন নিয়ে নিন্দুকদের কটাক্ষ করে বিস্ফোরক মিঠুন

Mithun Chakraborty: স্পেশালি যাঁরা সনাতন ধর্মকে মানেন তাঁদের জন্য একটা বিশেষ দিন। দেখছি, শুনছি, কত লোক কত কথা বলছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত কাল মহা সমারোহে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। গত কাল সোমবার দুপুর ১২টা ০৫ থেকে থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের যজমানিতে পুজো দিয়েছিলেন মোদী। এর পরই উপস্থিত দর্শনার্থীদের সামনে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সাফ জানান, ২২ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন ইতিহাসের সূচনা করল দেশ।

আরও পড়ুন: ভিড়ের চাপে সাময়িকভাবে বন্ধ রামমন্দিরের দরজা, নামানো হল RAF

mithun2

আর আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। এই রাম মন্দির নিয়ে গোটা ভারত জুড়ে উৎসবের মেজাজ ছিল। এদিন দুপুর ১২টা ০৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট, এই দীর্ঘ ৫০ মিনিট ধরে রামলালার পুজো করা হয়। গর্ভগৃহে উপস্থিত ছিলেন মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

rammandir2 1

এই সবের মধ্যে মোদীর নিন্দুকদের একহাত নিলেন মিঠুন (Mithun Chakraborty)। তিনি সোশ্যাল মিডিয়াতে মোদীর পক্ষ নিয়ে বলেন, “আজকের দিনটা সমস্ত ভারতবাসীর জন্য এবং ভারতের বাইরেও যাঁরা আছেন তাঁদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। স্পেশালি যাঁরা সনাতন ধর্মকে মানেন তাঁদের জন্য একটা বিশেষ দিন। দেখছি, শুনছি, কত লোক কত কথা বলছেন।

রাম মন্দিরের উদ্বোধন নিয়ে নিন্দুকদের কটাক্ষ করে বিস্ফোরক মিঠুন

rammandir 10

ভগবান রামের অপমান করছেন। করুন, যা ইচ্ছে তাই বলুন। কিন্তু মনে রাখবেন মর্যাদা পুরুষোত্তম হাজার হাজার বছর আগেও ছিলেন, এখনও আছেন, আর কালকেও থাকবেন। আমরা কেউ থাকব না। তাই ভেবেচিন্তে কথা বলুন”। তবে এই গতকাল অযোধ্যায় বলিউডের অনেক তারকা মহাতারকা কে দেখা গেলেও মিঠুন কে দেখা যায়নি।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত