জোট নিয়ে যখন ডামাডোল পরিস্থিতি তার মধ্যেই যেন কিছুটা স্বস্তির হওয়া ‘ইন্ডিয়া’ শিবিরে। উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১১টি আসন ছাড়তে রাজি হলেন সমাজবাদী পার্টির নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দেশের মসনদ দখলের লড়াইয়ে উত্তরপ্রদেশ বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে কিন্তু রাহুল গান্ধী পাশে পেয়ে গেলেন অখিলেশকে। পরিস্থিতির বিচারে অখিলেশের এই সিদ্ধান্ত কংগ্রেসের জন্য ইতিবাচক।






