তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের

সুকান্তর মতে, "জোটের নামে সারা দেশ জুড়ে একটি প্রহসন চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট। এই জোটের জটে সারা দেশ এখন জর্জরিত। এটা জোট? না সার্কাস? নাকি সার্কাসের জোট?"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চিড় ধরছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির মধ্যে। বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতার বিষয়টিতে জল ঢেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, আরেক শরিক নীতিশ কুমার ‘ইন্ডিয়া’ ছেড়ে যোগ দিতে চলেছেন বিজেপি সমর্থিত ‘এনডিএ’ জোটে। ফলে, এই মুহূর্তে ধরাশায়ী জোট। বাংলায় কংগ্রেস ও তৃণমূলের সংঘাত প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: আপের ৮ বিধায়ককে ঘুষের প্রস্তাব বিজেপি-র, বিস্ফোরক কেজরীওয়াল

নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে সুকান্ত মজুমদার একটি ছবি আপলোড করেছেন। ছবিতে রাহুল ও মমতার দ্বন্দ্বকে প্রকাশ করে লিখেছেন, “দিদি দিলো না যাত্রাকে ঠাঁই, এটা জোট না সার্কাস রে ভাই?” সঙ্গে তিনি আরও লিখেছেন, “জোটের নামে সারা দেশ জুড়ে একটি প্রহসন চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট। এই জোটের জটে সারা দেশ এখন জর্জরিত। এটা জোট? না সার্কাস? নাকি সার্কাসের জোট?”

তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের
তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে বাংলায় প্রবেশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কোচবিহারে একটি সভা করলেও কর্মসূচিকে কাটছাঁট করে তিনি ফিরে যান দিল্লিতে। রাহুল যদিও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেই বাংলা ছাড়েন। কিন্তু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, এ রাজ্যে ন্যায় যাত্রাকে বাধা দিয়েছে পুলিশ।

তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের

পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সুরে বলেন, “আমরা ইন্ডিয়া জোটের শরিক। অথচ ন্যায় যাত্রার কথা আমাদের জানানো হয় নি। আমাদের একবার বলা উচিৎ ছিল।” পুলিশের বাধার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে শাসক দল।

তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের

তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের

বিতর্কের সূত্রপাত হয় রামমন্দির উদ্বোধনের দিন। সেদিন সংহতি মিছিল করে পার্ক সার্কাসের ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডিয়া’ জোটেরদুই শরিক সিপিআইএম আর কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ ছিল, বামেরাই নাকি জোটকে নিয়ন্ত্রণ করছে আর সেখানে মমতাকে অপমান হতে হচ্ছে। আর কংগ্রেসকে তৃণমূলনেত্রী দেশজুড়ে ৩০০ আসনে লড়তে বলে আঞ্চলিক দলগুলিকে নিজেদের রাজ্যে ছেড়ে দিতে বলেছিলেন। সে দাবি মানা হয়নি বলেই দাবি ছিল মমতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন