আপের ৮ বিধায়ককে ঘুষের প্রস্তাব বিজেপি-র, বিস্ফোরক কেজরীওয়াল

Arvind Kejriwal: তিনি আরও দাবি করেন, ভোটের আগে বিভিন্ন রাজ্যে এই বিধায়ক কেনার টাকা মোদী ও অমিত শা কোথা থেকে পাচ্ছেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগেই দিল্লির সরকারকে ফেলতে বিধায়ক কেনাবেচার চেষ্টা শুরু করেছে বিজেপি। শনিবার এই অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তিনি বলেন, ‘‘আমাদের দলের সাত জন বিধায়কের দল বদলের জন্য বিজেপির তরফে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব এসেছে।’’

আরও পড়ুন: একইসময়ে উত্তরবঙ্গে মমতা-রাহুল, মুখোমুখি হবেন দুজন? কী জানালেন মুখ্যমন্ত্রী

আপের ৮ বিধায়ককে ঘুষের প্রস্তাব বিজেপি-র, বিস্ফোরক কেজরীওয়াল
আপের ৮ বিধায়ককে ঘুষের প্রস্তাব বিজেপি-র, বিস্ফোরক কেজরীওয়াল

আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রত্যেকবার ইডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন আপ সুপ্রিমো। এই ইস্যুটিকে হাতিয়ার করে দল বদলের জন্য আপ বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি।

amit

কেজরীওয়াল আরও বলেন, “বিজেপি দাবি করেছে, তারা ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমাদের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৭ জন বিধায়কের সঙ্গেই ওরা যোগাযোগ করেছে। বাকিরা দেখা করতে রাজি হননি”। এছারাও ফোনে নাকি বিধায়কদের ঘুষের প্রস্তাবের কথা রেকর্ড কড়া হয়েছে বলে দাবি করে আপ সুপ্রিমো।

আপের ৮ বিধায়ককে ঘুষের প্রস্তাব বিজেপি-র, বিস্ফোরক কেজরীওয়াল

arvind1

তিনি আরও দাবি করেন, ভোটের আগে বিভিন্ন রাজ্যে এই বিধায়ক কেনার টাকা মোদী (Narandra Modi) ও অমিত শা (Amit Sha) কোথা থেকে পাচ্ছেন? ৭০ আসনের দিল্লি বিধানসভার ৬২ জন আপ বিধায়ক। বিজেপির ৮ জন। আর এর পর বিজেপি কেজরিওয়ালের (Arvind Kejriwal) দাবি মতো ৮ জন কে ঘুষের প্রস্তাব দিয়েছে। কিন্তু যুক্তি হল ৮ জন বিধায়ক কিনে কি ভাবে সরকার ফেলবে বিজেপি (BJP)? এই যুক্তির পিছনে কোন উত্তর মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত