দিদির সব কিছু ঢপ, শুভেন্দু-ই পরবর্তী মুখ্যমন্ত্রী! মন্তব্য করে বহিষ্কৃত কনিষ্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিদির সব কিছু ঢপ, শুভেন্দু-ই পরবর্তী মুখ্যমন্ত্রী! এই ভবিষৎবাণী করে বহিষ্কৃত হলেন তৃণমূলের পুর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা। এদিনই কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের জেরেই তাঁকে বহিষ্কার করা হল বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি। এদিকে কনিষ্ক গেরুয়া রং-এ রাঙিয়ে নিয়েছেন তৃণমূলের দলীয় কার্যালয়! ঘটনাটা ঠিক কি?

আরও পড়ুনঃ দিদির সব কিছু ঢপ, শুভেন্দু-ই পরবর্তী মুখ্যমন্ত্রী! মন্তব্য করে বহিষ্কৃত কনিষ্ক।

শুভেন্দুর টানাপোড়েনের মাঝে তৃণমূলের যে নেতারা তাঁর পাশে দাড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা। শুভেন্দু-র শুধু পাশেই দাঁড়ানো নয়, প্রকাশ্যে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ব্যাপক সমালোচনা করেছেন তিনি। গেরুয়া রং-এ রাঙিয়ে নিয়েছেন দলিয় পার্টি অফিস কে। পরে গুরছেন গেরুয়া রং এর পাঞ্জাবি!

শনিবার কনিষ্ক মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বলেন, “দিদির সব কিছু ঢপ। দিদির স্বাস্থ্যসাথী ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে ঢেকে দিলেও ঋণ শোধ হবে না। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।” এখানেই থামেন নি তিনি, তাঁর কথায়, “যতদিন না নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো হচ্ছে, ততদিন পর্যন্ত এই শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র চালু থাকবে।”

শুভেন্দু ঘেঁষা নেতা কনিষ্ক আরও বলেন, “দিদি রেডি হোন। মেদিনীপুরের গামছা পরা,পান্তাভাত খাওয়া ছেলেটা আপনার বিরুদ্ধে লড়বে।” পাশাপাশি শুভেন্দু কে নিয়ে এবং দলত্যাগ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “শুভেন্দু অধিকারী কোনওভাবে পদের লোভী নন। আমাদের কাছে ক্লিয়ার – তুমি তাড়াওনি, আমি যাইনি।” তাৎপর্যপূর্ন বিষয় হল, এরপরেই দল থেকে বহিষ্কৃত হলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত