বিজেপি মুক্ত পাহাড়; এক লক্ষ্যে দুই প্রবল প্রবল প্রতিদ্বন্দ্বীর সভা দার্জিলিং-এ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ বিজেপি মুক্ত পাহাড়; এক লক্ষ্যে দুই প্রবল প্রবল প্রতিদ্বন্দ্বীর সভা দার্জিলিং-এ। পাহাড়ে বিমল গুরুং আসার পর থেকেই যেমন গুরুঙ্গ সমর্থকদের উৎসাহ বেড়ে গেছে তেমনি সমস্যা বেড়েছে বিরোধী শিবিরে। একদিকে পাহাড়ে মোর্চা সমর্থকদের শক্তি বেড়ে গেছে অন্যদিকে আবার পাহাড়ে গুরুং বিরোধীরা হতাস হয়ে পড়ছেন। মোট কথা গুরুং আসার পরে শুধু পাহাড় কেন গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হতে চলেছ।

আরও পড়ুনঃ বিজেপি মুক্ত পাহাড়; এক লক্ষ্যে দুই প্রবল প্রবল প্রতিদ্বন্দ্বীর সভা দার্জিলিং-এ।

গুরুঙ্গ নিজে জনসভাতে তৃণমূলকে সমর্থন করায় বিরোধী বিজেপী শিবির আশঙ্কা প্রকাশ করেছে তেমনি তৃণমূলের অন্দরেও বিক্ষোভ বাড়ছে। তবে গুরুং ক্ষোভে বিনয় পন্থীরা খানিক বিদ্রোহ করলেও ফায়দা নেওয়ার মত যায়গায় নেই বিজেপি। বরং এই মুহুর্তে পাহাড়ে বিজেপি কার্যত কোন্ঠাসা হয়ে পড়েছে। নিজেদের মধ্যে সমস্যা থাকলেও বিমল এবং বিনয় দুজনের লক্ষ্যই পাহাড়কে বিজেপি-মুক্ত করা।

বিনয় তামাং তো ছিলেনই এখন বিমল গুরুং স্বমূর্তিতে ফেরার পর পাহাড়ে বিজেপি-র সমর্থন তলানিতে ঠেকেছে। আজ দুপুরে ডুয়ার্সের বীরপাড়ায় সভা করবেন বিমল গুরুং অন্যদিকে বিনয় সভা করবেন শিলিগুড়িতে সুকনা হাইস্কুলের মাঠে। সকাল থেকেই পাহাড়ের জনতা দুভাগে বিভক্ত হয়ে জনসভার দিকে ধাবিত। আর এই জনস্রোতের দিকে তাকিয়ে হতাস বিজেপি নেতৃত্ব। কারন দুই প্রতিদ্বন্দীর লক্ষ্য একটাই, পাহাড় মুক্ত বিজেপি!

সূত্রের খবর রাজু বিস্ত একাধিকবার চেষ্টা করেছেন পাহাড়ের জনতাকে বোঝাতে, যে বিজেপি আছে তাঁদের পাশেই। কিন্তু কে শোনে কার কথা! যত দ্বন্দই থাক পাহাড় এখন দুভাগে বিভক্ত হয়ে এক পথেই মিসছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন! এখন দেখার মমতা কে সমর্থন করার জনসভায় কে বেশি লোক টানতে পারেন! বিমল না বিনয়…?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন