নজরবন্দি ব্যুরো : ২১-শের ভোটে বিজেপিই জিতবে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয় হামলার ঘটনায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন, বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই জিতবে এমনটাই দাবী করেন তিনি। এছাড়াও এদিন তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় স্থাপিত হবে ‘হিন্দুরাজ’।
আরও পড়ুনঃ অতি-বাম ও মাওবাদীরা হাইজ্যাক করেছে কৃষক আন্দোলনকে, মন্তব্য পীযূষ গয়ালের


গত ১০ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে এক সভায় যোগ দেওয়ার সময় শিরাকোলে জে পি নড্ডার কনভয়ের ওপর হামলা চালানো হয়। বিজেপির অভিযোগ, নাড্ডার কনভয় লক্ষ্য করে ইট,পাথর ছুঁড়ে মারা হয়। এতে বিজেপি–র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়–সহ একাধিক বিজেপি নেতা এ ঘটনায় জখম হন।
এ ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে রিপোর্ট চেয়ে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি–কে তলব করে। যদিও তাতে অব্যাহতি চেয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই তলবের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে রিপোর্ট চেয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি–কে তলব করে।
২১-শের ভোটে বিজেপিই জিতবে, যদিও তাতে অব্যাহতি চেয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এরাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় শনিবার অভিযোগ করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ক্রমশ আইনের শাসন এবং সংবিধান থেকে দূরে সরে যাচ্ছে।”










