Mamata-Suvendu: শুভেন্দুকে গ্রেফতারির হুঁশিয়ারি, মমতার বিরুদ্ধে FIR বিরোধী দলনেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার থানায় অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী। নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোনো মামলায় কয়েকজনকে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতেই শনিবার ই-মেইল মারফত অভিযোগ জানালেন শুভেন্দু। এই বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি।

আরও পড়ুন: নয় মাসেও শুটিং নিয়ে ব্যস্ত শুভশ্রী, কবে পৃথিবীর আলো দেখবে দ্বিতীয় সন্তান?

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক ও মানিক ভট্টাচার্য সম্পর্কে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমাদের চার বিধায়ক গ্রেফতার হয়েছেন। ওরা যদি চারজনকে জেলে রাখে আমি পুরনো কেস রি-ওপেন করে আট জনকে জেলে ভরে দেব।”

শুভেন্দুকে গ্রেফতারির হুঁশিয়ারি, মমতার বিরুদ্ধে FIR বিরোধী দলনেতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন