বাড়লো জল্পনা! শুভেন্দুকে ফোন মিহির গোস্বামীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়লো জল্পনা! শুভেন্দুকে ফোন মিহির গোস্বামীর| রাজনীতি যে মানুষটিকে নিয়ে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছেন তিনি হলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি মন্ত্রিত্ব ত্যাগ করেন। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর। জানা যাচ্ছে, গতকাল দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বিজেপিতে যোগ দেওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী।

আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ক্রমশ ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’!

কলকাতায় এসে তিনি দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে। খবর পাওয়া যাচ্ছে, এরপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় মিহির গোস্বামীর। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।যদিও এবিষয়ে মিহির গোস্বামী জানিয়েছে, “অধিকারী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার। তাই সৌজন্য বিনিময় করতেই ফোনে কথা হয়েছে তাদের”।

বাড়লো জল্পনা! শুভেন্দুকে ফোন মিহির গোস্বামীর| উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্তের কিশোরের সঙ্গে ঘণ্টা দুয়েকের বৈঠক শুভেন্দু অধিকারীর। বৈঠক শেষে সৌগত রায় জানিয়ে দেন, শুভেন্দু অন্য কোনও দলে যাচ্ছেন না, একসঙ্গে লড়াই করবেন। কিন্তু এই বৈঠক নিয়ে শুভেন্দু নিজে মুখ খোলেন নি। যা নিয়ে জল্পনা চলছিল।

যদিও সৌগত রায়ের দাবি ছিল, দু’একদিনের মধ্যে সাংবাদিক সম্মেলনে করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন শুভেন্দু। কিন্তু, এই বৈঠকে ‘অসন্তুষ্ট’ ছিলেন শুভেন্দু।শুভেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বৈঠকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরও থাকবেন, তা জানতেন না শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ পর যখন দু’জনে বৈঠকে ঢোকেন, তখন চুপ করে যান শুভেন্দু। এরপর বুধবার দুপুরেই হোয়াটস অ্যাপ বার্তায় সৌগত রায়কে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন কাজ করা সম্ভব নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন