নজরবন্দি ব্যুরোঃ শক্তি বাড়িয়ে ক্রমশ ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’!শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা পার করে ক্রমশ ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’।জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু, দক্ষিণ কেরলের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই ওইসব জায়গায় আকাশ মেঘলা।
আরও পড়ুনঃ শ্যামাপ্রসাদ গড়াই মামলায় অস্বস্তিতে রাজ্য, মুচলেকা দিতে বাধ্য হলেন স্বাস্থ্যসচিব


বুধবার রাত সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে শ্রীলঙ্কা পার করেছে ঘূর্ণিঝড়। সেইসময় গতিবেগছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল শ্রীলঙ্কায়। পূর্বাভাস বলছে, এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে গালফ অফ মানা- এ অবস্থান করবে। সেখানে শক্তি সঞ্চয় করে আবার অভিমুখ পরিবর্তন করবে এই ঘূর্ণিঝড়। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে।
শক্তি বাড়িয়ে ক্রমশ ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’! তামিলনাড়ুর কন্যাকুমারীর কাছে রামনাথপুরমে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগ হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।এদিকে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ু ও কেরলের দক্ষিণ অংশে। ভারী বৃষ্টি হবে পুদুচেরি অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন এলাকায়। ঝড়ের তাণ্ডবে কেরলের তিরুবন্তপুরম আল্লাপি সহ বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ক্ষতির আশঙ্কা তামিলনাড়ু কন্যাকুমারী রামনাথপুরয় ও শিবগঙ্গা সহ বেশকিছু জেলায়।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। ইতিমধ্যে কেরল সহ একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।









