নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের করা সুপ্রিম কোর্টের মামলায় স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চের বক্তব্য, বিরোধী দলনেতাকে গ্রেফতারি নয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। বরং হাইকোর্টের সিদ্ধান্তের হস্তক্ষেপ করতে চায় না আদালত।
আরও পড়ুনঃ ঘাসফুল থেকে ঝরতে চলেছে মৌসম-লেবু, ডালুর বক্তব্য ঘিরে জল্পনা
নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে একাধিক থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল। নন্দীগ্রামে মিছিল এবং তলমুকের এসপিকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল গুরুত্বপূর্ণ। এমনকি তাঁর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু নিয়েও মামলা দায়ের হয়। ২০১৮ সালে শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্য নিয়ে মামলা দায়ের করেন সুপর্ণা চক্রবর্তী।
Greatest strength of judiciary is the faith of people in it.
As the Hon’ble Supreme Court refuses to entertain the Special Leave Petition filed by @MamataOfficial Govt against me, would like to remind her; "However high & mighty you may be, the law treats you equally as others."সদ্য প্রকাশিত
রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা বামেদের, কারা লড়বেন ভোটে?
‘রেজিনগর, নন্দীগ্রাম দু’জায়গাতেই লড়ব’, জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনের সামনে সাফ কল্যাণ— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 3, 2022
মোট পাঁচটি মামলায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারিতে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে উপস্থিত হয় রাজ্য। কিন্তু সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দেয় আদালত।
গ্রেফতারি নয়, সুপ্রিম সিদ্ধান্তে বিরাট ধাক্কা রাজ্যের

এরপর ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত রাজ্য। লিড পিটিশন করার পর এলপিএ দায়ের করা হয়। কেন লিড পিটিশনের পর এলিপিএ দায়ের কেন করা হল? প্রশ্ন তোলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। উচ্চ আদালতের তরফে জানানো হয়েছিল উচ্চ আদালতের রায়ে হস্তক্ষেপ করবে না আদালত। আপাতত হাইকোর্টের সিদ্ধান্তকেই মান্যতা দিল আদালত। আদালত জানিয়েছে ১৩ ডিসেম্বর এই মামলার রায় দিয়েছে আদালত। তাই সেই রায়কেই বহাল থাকছে সিদ্ধান্ত।



