Suvendu Adhikari: আপনারা পথ ছাড়বেন না, আন্দোলন চালিয়ে যান, ডিএ আন্দোলনকারীদের বার্তা শুভেন্দুর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাম শাসনের দূর্গ রাজ্য থেকে দুরীকরণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন। এখন সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পদে রয়েছেন। তিনি এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন। বৃহস্পতিবার ডিএ আন্দোলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রতেই উদ্বুদ্ধ করলেন। জানালেন, আপনারা পথ ছাড়বেন না, আন্দোলন চালিয়ে যান।

আরও পড়ুনঃ Panchayat 2023: BJP-র বদলে মমতার নিশানায় CPIM, পঞ্চায়েতে সিঁদুরে মেঘের পূর্বাভাস!

শুভেন্দুর অভিযোগ, একাধিক সরকারি পদের অবলুপ্তি ঘটানো হয়েছে। সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে বার্তা, সরকার যদি বলে ডিএ দেওয়ার মতো পয়সা নেই, তবে বলুন পয়সা জোগানোর দায়িত্ব আমাদের নয়। রাজ্যের সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, এক জন জনপ্রতিনিধি হিসাবে বলছি, আপনারা ট্রাইব্যুনালে যেমন পেয়েছেন, যেমন হাই কোর্টে জয় পেয়েছেন, তেমনই নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টেও জয় পাবেন।

334990002 1609336153162438 113643894955153696 n 2
আপনারা পথ ছাড়বেন না, আন্দোলন চালিয়ে যান, বার্তা শুভেন্দুর

একইসঙ্গে বামেদের পাশাপাশি আন্দোলনের সঙ্গে তাঁরা রয়েছেন, একথাও স্পষ্ট করেন বিরোধী দলনেতা। তিনি বলেব, আন্দোলনের পাশে বিকাশবাবুরা যেমন রয়েছেন, আমরাও তেমন রয়েছি। আপনারা যাতে জিততে পারেন, তার জন্য ভাল ভাল আইনজীবী দিয়েছি। আরও ভাল আইনজীবী দেব। আপনাদের জয় নিশ্চিত। আপনারা নিজেদের দাবি থেকে সরবেন না।

338974546 189244030534973 6383773411885108986 n 1

উল্লেখ্য, এদিন শহরের দুই প্রান্ত থেকে মিছিলও করে শহিদ মিনারে জমা করেন সরকারি কর্মচারীরা। সেখানেই মহা সমাবেশের আয়োজন করা হয়েছিল তাঁদের তরফে। এদিনের মিছিলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যদের।

আপনারা পথ ছাড়বেন না, আন্দোলন চালিয়ে যান, বার্তা শুভেন্দুর

suvua 3

এদিন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক বলেন, আমার স্ত্রীও সরকারি ডাক্তার। এই কথা ব্যক্তিগতভাবে আমার কাছেও অসম্মানের। যাঁরা আজকে এই সমাবেশে এসেছেন তাঁরা চোর, ডাকাত? পিসি-আর ভাইপো মিলে নিজেদের ঘরের আগুন নেভাতে না পেরে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছেন। একইসঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তিনিও আন্দোলনে অবিচল থেকে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগার কথা জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর