অঙ্কিতা লোখান্ডে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি বিগবসের দৌলতে বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী। অঙ্কিতার নাম চর্চায় এলে চর্চায় উঠে আসে যার নাম সে হল সুশান্ত সিং রাজপুত। টেলিপর্দায় ‘পবিত্র – রিস্তা ‘ ধারাবাহিকের হাত ধরে চর্চায় উঠে আসে অঙ্কিতা সুশান্ত জুটি। সেখান থেকেই সুশান্ত অঙ্কিতার প্রেমের শুরু। একসময় এ্কসঙ্গেই থাকতেন এবং বিয়ে করে সংসার করার কথাও ভেবেছিলেন এই জুটি।

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, জারি পরিদর্শন
যদিও সেটা ঘটেনি। কি ঘটেছিল তা সকলের জানা। দীর্ঘ ৭ বছর একসঙ্গে থাকার পর কোনদিন সুশান্ত অঙ্কিতা আলাদা হয়ে যাবেন, সেটা সেসময় অনেকেই ভাবেননি। তবে সুশান্তের সাথে বিচ্ছেদের পর ভিকি জৈনের সাথে সম্পর্কে জড়ান অঙ্কিতা। এরপর ২০২০ তে সুশান্তের হঠাৎ চলে যাওয়া। তার মৃত্যুর পর বিভিন্ন বিষয় নিয়ে ফের কথা বলে চর্চায় অঙ্কিতা। ২০২১ এর ১৪ ই ডিসেম্বর ভিকি জৈনের সাথে সাতপাকে বাঁধা পড়েন অঙ্কিতা।

তবে ভিকি জৈনের সাথে তার বৈবাহিক জীবন টলমল হলেও অঙ্কিতার কথাবার্তাতেই বোঝা যায় যে তিনি এখনও সুশান্তকে ভোলেন নি। সুশান্তের মৃত্যুর সাড়ে ৩ বছর কেটে গেলেও আজও সুশান্তের বিষয় নিয়ে অনর্গল কথা বলে যান তিনি।একসময় ছোটপর্দার হাত ধরে পরিচিতি পেয়ে বড়পর্দায় অভিষেক কাপুরের ‘কাই পো চে’ র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন সুশান্ত।

বলিউডে দমবন্ধ লাগত সুশান্তের, ফের কেন এই দাবী অঙ্কিতার ?
সেই ছবির প্রিমিয়ারে অঙ্কিতার হাত ধরেই রেড কার্পেটে হেঁটেছিলেন সুশান্ত। প্রথম ছবির সাফল্যের পর সুশান্তের কাছে একের পর এক সুযোগ এসেছিল। তবে অঙ্কিতার দাবী, বলিউডে নাকি ক্রমাগত দমবন্ধ হয়ে আসছিল সুশান্তের। যদিও সুশান্তের শেষ সময়ের প্রেমিকা রিয়া চক্রবর্তীর আলাদা দাবী করেছিলেন। কিছু নেটনাগরিকের প্রশ্ন বিগবসের ট্রফি হাতে নিতেই কি আবার সুশান্ত আবেগকে হাতিয়ার করছেন অঙ্কিতা?



