Ankita-Sushant: সুশান্তের সাথে কেন ব্রেকআপ হয়েছিল? অবশেষে সবটা খোলসা করলেন অঙ্কিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অঙ্কিতা লোখান্ড এবং সুশান্ত সিং রাজপুতের প্রেমের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। তাদের বহুদিনের প্রেমের সম্পর্ক। বহুদিন তারা একে অপরের সঙ্গে ছিলেন। এমনকি তাদের এই সম্পর্ককে তারা বিয়ে অব্দি নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শেষ অবধি তাদের সম্পর্ক ভেঙে যায়। কি কারনে ব্রেকআপ হয়েছিল? এবার কারণ খোলসা করলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে তেজস, ছবি দেখার জন্য জোর অনুরোধ কঙ্গনার

‘পবিত্র রিস্তা’র ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা এবং সুশান্ত। সেখান থেকে একে অপরের প্রেমে পড়েন তারা। তাদের দুজনের জুটি বাস্তবেও মনে ধরেছিল দর্শকদের। তাই তাদের বিচ্ছেদের খবর সামনে আসার পর কেউ মেনে নিতে পারেনি। তবে সেই বিকসেদের কারণ দুজনের মধ্যে কেউই প্রকাশ্যে আনেন নি। এবার অবশেষে উত্তর দিকে অঙ্কিতা।

1 3

এই মুহূর্তে বিগ বসে অংশগ্রহণ করেছেন। অঙ্কিতা এবং তার স্বামী ভিকি জৈন। সেখানেই তিনি এই বিষয়ে মুখ খোলেন। অঙ্কিতা জানান একদিন রাতে হঠাৎ করে সুশান্ত তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর থেকে তিনি আর অঙ্কিতার সাথে কোন রকম যোগাযোগ রাখেননি। তাদের মধ্যে নাকি কোন ঝামেলাই হয়নি। হঠাৎ করেই সুশান্ত এরকম কাজ করে।

সুশান্তের সাথে কেন ব্রেকআপ হয়েছিল? কি কারনে ব্রেকআপ হয়েছিল?  

2 36

 

 

এরপরে বহুবার সুশান্তের কাছে অঙ্কিতা কারণ জানতে চাইলেও তিনি এড়িয়ে যান। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। এরপরেই ভিকির প্রেমে পড়েন তিনি। সেই সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। কিছুদিন আগেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই মুহূর্তে চুটিয়ে সংসার করছেন তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর