নজরবন্দি ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত তেজস। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। প্রথম দিনে এই ছবির আয় মাত্র এক কোটি 25 লক্ষ টাকা। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনে আয় আরো কমেছে। ফলে হতাশাগ্রস্ত অভিনেত্রী। এবার নিজের অনুরাগীদের উদ্দেশ্যে ছবি দেখার জন্য অনুরোধ জানালেন তিনি।
আরও পড়ুনঃ সুরসম্রাট শচীন দেব বর্মণের প্রয়াণ দিবসে জানুন তার কিছু অজানা কাহিনী


কঙ্গনা জানান দর্শক ছবি না দেখে বিচার করছেন ছবি কেমন হবে। দর্শকরা যদি ছবিটি সিনেমা হলে গিয়ে দেখেন তাহলে তাদের ছবিটি নিশ্চয়ই পছন্দ হবে। ছবিতে কঙ্গনা একজন পাইলটের ভূমিকার অভিনয় করেছেন। এই প্রথম তিনি এরকম কোন চরিত্রে অভিনয় করলেন। এরা আগেও বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেছেন, যেখানে আক্যাশন রয়েছে।

সেই ছবিগুলি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। তবে বেশ কিছু বছর ধরে সমস্ত ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। ২০১৯ সালের পর থেকে তার কোন ছবিই সফলতা অর্জন করতে পারেনি। এরপরে বহু ছবিতে তিনি অভিনয় করেন প্রত্যেকটি বক্স অফিসের মুখ্য করে।
বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে তেজস, সকলকে কি অনুরোধ করলেন অভিনেত্রী?



প্রসঙ্গত, বলিউডের বেশ বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা। বলিউডে কারো সাথেই তার সম্পর্ক সেরম ভালো নেই। অভিনেতা থেকে শুরু করে প্রযোজক সকলের সাথেই তার তিক্ততা ভরা সম্পর্ক। কারণে অভিনেত্রীকে কাজ পেতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নিজের প্রয়োজন সংস্থাও খুলে ফেলেছেন। আর একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন। কোনটাই যেন মনে ধরছে না অনুরাগীদের। তবে হাল ছাড়ার পাত্রী নয় কঙ্গনা। পরের বছরে তিনি আরো বেশ কিছু ছবি নিয়ে হাজির হবেন।








