Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে অনন্য নজির তৈরি করেছে। এনিয়ে সমগ্র দেশবাসী গর্বিত। ইসরোর বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ সব মহল। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের সাক্ষাৎকার দেখা যাচ্ছে। এরইমাঝে খোঁজ পাওয়া গেল এক ভুয়ো বিজ্ঞানীর। যিনি নিজেকে ‘মুন মিশন’-এর সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মিতুল ত্রিবেদী। মঙ্গলবার গুজরাটের সুরাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ধৃত ব্যক্তি নিজেকের ইসরোর বিজ্ঞানী হিসেবে দাবি করেছেন। চন্দ্রযান মিশনের ল্যান্ডার মডিউলের ডিজাইন তৈরি করেছিলেন। এমনকি ইসরোর এই মিশনের সাফল্যের পর একাধিক সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকারও দেখা যায়। সেইসব সাক্ষাৎকার দেখেই মিতুল ত্রিবেদীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই ব্যক্তি নিজেকে ইসরোর “প্রাচীন বিজ্ঞান অ্যাপ্লিকেশন বিভাগ”-র অ্যাসিস্টেন্ট চেয়ারম্যান হিসাবে পরিচয় দিতেন। তাঁর কাছ থেকে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারির ভুয়ো নিয়োগপত্র উদ্ধার হয়েছে।

Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী

মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে সুরাট থানার পুলিশ। গ্রেফতারির পর পুলিশের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়, ‘তদন্ত চালিয়ে জানা গিয়েছে অভিযুক্ত কোনওভাবে ইসরোর চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত নন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে ইসরোর কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন এবং ভুয়ো তথ্য প্রচার করেছেন। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী

জানা যায়, ওই ব্যক্তি নিজেকে ইসরোর পরবর্তী প্রকল্প “মার্কুরি ফোর্স ইন স্পেস”-র গবেষণা দলের সদস্য হিসাবেও দাবি করেছিলেন। এমনকি ইসরো সম্পর্কে নানা ধরনের মিথ্যে প্রচার করতেন। সুরাট ক্রাইম ব্রাঞ্চ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪৬৫, ৪৬৪ ও ৪৭১ ধারায় এফআইআর দায়ের করেছে।

Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী

Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী
Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর