Weather Update: তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের প্যাচপ্যাচে গরম। সকাল থেকেই প্রখর রোদের তেজ ও ঘামের কষ্টে নাজেহাল সাধারণ মানুষ। আগামী কয়েকদিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। বরং তাপমাত্রার পারদ চড়বে, অস্বস্তি বোধ হবে।

আরও পড়ুন: সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল (৩০ ও ৩১ আগস্ট) দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে কোথাও কোথাও দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টিতে স্বস্তি ফিরবে না। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া শুক্রবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

 

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

অন্যান্য জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও বাড়বে। আগামী ২-৩ দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেপ্টেম্বরের শুরুতে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে
তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন