Weather Update: সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরনো দিনের কষ্ট ফিরে এল আবারও। কয়েকদিন বৃষ্টির আমেজে স্বস্তি ফিরেছিল। কিন্তু মাসের শেষভাগে আবারও চড়া রোদ। ঝরছে ঘাম। তবে কি বৃষ্টির দিন শেষ? তবে চলতি মাসের বাকি কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: সপ্তাহ শুরুতেই রোদের তেজে ঝরছে ঘাম, তবে কী বৃষ্টির দিন শেষ!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৩০ ও ৩১ আগস্ট) আপাতত বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি এই দুদিন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির

আগস্ট মাসের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির দেখা মিলবে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আকাশ মেঘলা থাকবে।

সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির

সপ্তাহ শুরুতেই কলকাতার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাপমাত্রা বেড়েছে, ঘামের কষ্ট অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন মাঝে মাঝেই আকাশ মেঘলা থাকবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির

সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির
সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর