নজরবন্দি ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই ঝলমলে আকাশ। রোদের তেজ ঘাম ঝরছে। আবহাওয়া দফতর অবশ্য আগেই জানিয়েছিল আজ থেকেই হাওয়া পরিবর্তন হবে। আপাতত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। সোমবার বাংলায় আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।
আরও পড়ুন: দক্ষিণে আবহাওয়ার বিরাট বদল, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ (২৮ আগস্ট) দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা আছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে এবং গরমের অস্বস্তি বোধ হবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে উত্তরবঙ্গেও সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।



কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তাহ শুরুতেই রোদের তেজে ঝরছে ঘাম, তবে কী বৃষ্টির দিন শেষ!








