কবে খুলবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, কি বলল শীর্ষ আদালত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহের জন্য দীর্ঘ প্রায় দু বছর বন্ধ দেশের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান? কবে আবার ফের স্কুল কলেজ খুলবে সে ব্যাপারে কোন নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। দ্বিতীয় ঢেউ একটু হালকা হতেই স্কুল কলেজ খোলার উদ্যোগ শুরু হয়েছিল. কিন্তু তৃতীয় ঢেউ এর আশঙ্কাই সেই উদ্যোগ আবার থেমে গিয়েছে ।

আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রা নিয়ে বিপাকে বিপ্লব, সরকারের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের।

যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন পুজোর পর স্কুল কলেজ খোলা হতে পারে। অপরদিকে স্কুল খোলার দাবি নিয়ে ইতিমধ্যে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।

কবে খুলবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, কি বলল শীর্ষ আদালত?
কবে খুলবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

আজ সোমবার এই রকমই এক মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে বর্তমানে যে সংকট চলছে তা মাথায় রেখে তারা কোনভাবেই কোন রাজ্যকে অফ্লাইন মদে পড়াশোনা বা স্কুল খোলার জন্য নির্দেশ দিতে পারেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachur) স্পটতই বলছেন,

কবে খুলবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, কি বলল শীর্ষ আদালত?

“এই বিষয়ে এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারি না। পুনরায় স্কুল চালু বা অফলাইন মোডে শিক্ষাব্যবস্থা শুরু করার পক্ষে এখও অনেক পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে।” প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সাফ কথা, “আমরা সবেমাত্র দ্বিতীয় তরঙ্গ থেকে বেরিয়ে এসেছি। আমরা জানি না পরবর্তী ঢেউ কবে কখন আসবে। উদ্বেগ রয়েছএ চারপাশে। এমতাবস্থায় শিশুদের ফের স্কুলে ফেরানোর সিদ্ধান্ত পুরোপুরি ভাবই স্বতন্ত্র পদ্ধতিতে রাজ্যগুলি নেবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন