Himacha Pradesh: রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু, তবুও ভয় কাটছে না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার হাইকম্যান্ডের সিদ্ধান্তের পরেই রবিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। এদিন রাহুল প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু। ৫৮ বছর বয়সী নাদাউনের বিধায়ক বীরভদ্র সিংয়ের পর অন্যতম জনপ্রিয় নেতা বলেই তাঁকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিল দল। নাকি রাহুল ঘনিষ্ঠ হওয়ার কারণেই বিশেষ সুবিধে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ Bratya Basu: হোয়াটসঅ্যাপে ঘুরছে টেটের প্রশ্নপত্র, কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শনিবার শীর্ষ নেতৃত্বের বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পত্নী প্রতিভা সিং। তাই সুখবিন্দর সিং কংগ্রেসের জন্য দ্বিতীয় পছন্দের ব্যক্তি ছিল, তা এখন থেকেই স্পষ্ট হয়ে গেছে। কিন্তু তাতে যা অবস্থা আগামী দিনে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব শুরু হবে না তো? সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপি

mcms

এর আগে কর্ণাটক, মধ্যপ্রদেশে ও মহারাষ্ট্রে সরকার গঠনের পরেও পরিবর্তন হয়েছিল। মোদি-শাহের অপারেশন লোটাস কাজ করেছিল বলেও মনে করেছিলেন অনেকে। এবার তাই কোনও ভুল করতে চায় না কংগ্রেস। ৪০ জন কংগ্রেসের ওপরেই বিশেষ নজর রাখতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেই বার্তা দিতেই সুখবিন্দর সিং সুখুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু, তাকিয়ে রয়েছে বিজেপিও 
রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু, তাকিয়ে রয়েছে বিজেপিও

উল্লেখ্য, হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সুখবিন্দর সিং। এমনকি ছাত্র পরিষদের দায়িত্ব সামলেছেন তিনি। চারবারের বিধায়ক সুখুর সঙ্গে  বীরভদ্র সিংয়ের সম্পর্ক সুমধুর ছিল না বলেই খবর। কিন্তু বীরভদ্রের মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সুনিপুনভাবে পালন করেছেন তিনি। তাই তাঁকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করল হাইকম্যান্ড।

রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু, তাকিয়ে রয়েছে বিজেপিও 

রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু, তাকিয়ে রয়েছে বিজেপিও 
রাহুল-প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু, তাকিয়ে রয়েছে বিজেপিও

উপমুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মুকেশ অগ্নিহোত্রী। যিনি বীরভদ্র সিংয়ের পরিবার ঘনিষ্ঠ। সাংসদের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রয়েছে প্রতিভা সিং। তবে তাঁর পুত্র বিক্রমাদিত্যকে বিরাট গুরুত্বপূর্ণ পদে বসাতে চলেছে দেশের সবচেয়ে পুরাতন দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত