নজরবন্দি ব্যুরোঃ ৫ বছর পর আজ রাজ্যজুড়ে চলছে টেট পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই অভিযোগ আসছে প্রতিনিয়ত। এরই মধ্যে টেটের প্রশ্ন ফাঁস নিয়ে নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। এদিন সকাল থেকেই হোয়াটসঅ্যাপে ঘুরছে টেটের প্রশ্নপত্র। এমনটা অভিযোগ আসার পরেই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুনঃ TMC: রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, নির্বাচনের আগে বড় পদক্ষেপ
এদিন তিনি বলেন, আজ সকাল থেকেই একটা প্রশ্ন হোয়াটসঅ্যাপে ঘুরছে। ওটা টেটের প্রশ্ন নয়। প্রশ্নপত্রটি সম্পূর্ণ ফেক। আমি পর্ষদকে জানিয়েছি। এমনকি সাইবার বিভাগের কাছেও এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
উল্লেখ্য, টেটের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এখনও কলকাতা হাইকোর্টে টানাপোড়েন চলছে। এরই মধ্যে রবিবার শুরু হয়েছে টেট পরীক্ষা। এবারে টেট পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী এবার টেটে বসছেন। ১ হাজার ৪৬০ টি কেন্দ্রে হবে পরীক্ষা। কড়া নজরদারি থাকছে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে।

গতকালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁর অভিযোগ, পর্ষদ সভাপতির অভিযোগ, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের এবিষয়ে অবগত করেছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামীকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রবেশ এবং বের হওয়ার সময় বায়োমেট্রিক ব্যবহার করবেন। একইসঙ্গে পরীক্ষায় নজরদারি রাখার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। একেবারে কন্ট্রোল রুমে বসে পরীক্ষা কেন্দ্রগুলিতে তদারকি চালানো হবে। কোনও অভিযোগ আসা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হোয়াটসঅ্যাপে ঘুরছে টেটের প্রশ্নপত্র, কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

অন্যদিকে, গতকাল চুঁচুড়ার এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ১০ লক্ষ টাকার বিনিময়ে আজকের টেটের প্রশ্ন বিক্রি হয়েছে। প্রথমে ৫ লক্ষ টাকা করে নেওয়ার হয়েছে। পরে নেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে। শুভেন্দুর এই অভিযোগের মাঝেই সকালেই প্রশ্নপত্রের ঘোরাঘুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।



