TMC: রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, নির্বাচনের আগে বড় পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর ঘুরলেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের বিধানসভা নির্বাচনে আরও একবার নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া ঘাসফুল শিবির। তাই নির্বাচনের আগে রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল। নয়া সভাপতি হলেন পীযূষ কান্তি বিশ্বাস। নির্বাচনের আগে এটা বিরাট পদক্ষেপ।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: মামলা চালিয়ে যাও, হাল ছেড়ো না, চাকরি প্রার্থীদের জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, পাখির চোখ ত্রিপুরা 
রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, পাখির চোখ ত্রিপুরা

প্রসঙ্গত, গত বছর বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পরেই এবার নির্বাচনী ময়দানে নেমেছে তৃণমূল। এবার পাখির চোখ ত্রিপুরা। সেই রাজ্যে পুরসভা নির্বাচনে একটিমাত্র আসন জিতলেও এখনও আশা ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাই এখন থেকেই মাটি কামড়ে পড়ে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবরা। এবার নয়া রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন পী্যূষ কান্তি বিশ্বাস।

91d82cde 72c1 49ba be95 30e3fa4b1511

দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীন কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন তিনি। এর আগে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলেছেন তিনি। তাই তাঁকে সামনে রেখেই নির্বাচনের ব্লু প্রিন্ট নির্মাণ করতে চায় ঘাসফুল। আগামী বছরের নির্বাচনের আগে এটা বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, পাখির চোখ ত্রিপুরা 

রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, পাখির চোখ ত্রিপুরা 
রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল, পাখির চোখ ত্রিপুরা

বিপ্লব দেববর্মার আমলে অভিযোগের পাহাড় কাটিয়ে উঠতে মানিক সাহাকে পদে বসিয়েছে গেরুয়া শিবির৷ অন্যদিকে, গত পাঁচ বছরে বিজেপির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে হাতিয়ার করে ময়দানে নামছে বামেরা। তাঁদের প্রচারের প্রধান মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি, বিজেপি থেকে ঘরওয়াপসি হওয়া সুদীপের হাত ধরে বড় চমক দিতে চাইছে কংগ্রেস। এমত অবস্থায় কংগ্রেস থেকে আসা পী্যূষকেই বাড়তি দায়িত্ব দিতে চাইছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত