বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে সরব হলেন। বেশ কিছুদিন আগে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পরিচালিত পানিহাটির উৎসব প্রাঙ্গনে এক মহিলা পুলিশ কর্মীকে তৃণমূল কাউন্সিলারের নেতৃত্বে গালিগালাজ এবং মারধর করার অভিযোগ ওঠে। ঘটনার পর কেটে গিয়েছে ছয় দিন। এখনও এই ঘটনায় টনক নড়েনি পুলিশের। এই প্রসঙ্গ টেনে এনেই সুকান্ত মজুমদার ধিক্কার জানালেন পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাকে।



ওই ধৃত মহিলা পুলিশ কর্মী খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে তিনি শ্রীলতাহানি, গালিগালাজ, মারধর এবং হুমকির অভিযোগ তুলেছিলেন। এবার পুলিশকর্মীর পাশে দাঁড়ালেন সুকান্ত মজুমদার।
আজ নিজের পেজ থেকে সুকান্ত মজুমদার সেই লিখিত অভিযোগে ছবি পোস্ট করে লেখেন, “পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক পরিচালিত পানিহাটি উৎসব প্রাঙ্গনে কর্তব্যরত এক মহিলা পুলিশ কর্মীকে তৃণমূলের এক কাউন্সিলারের নেতৃত্বে গালিগালাজ, হুমকি এবং শ্লীলতাহানি করা হয় । ওই মহিলা পুলিশ কর্মী খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওইদিনই । ঘটনার পর ছ’দিন কেটে গেলেও এখনও কি পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পেরেছে..?? পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার এতটা বেহাল দশা যে সাধারণ মহিলা তো বটেই, কর্তব্যরত মহিলা পুলিশও ছাড় পাননা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাত থেকে… ধিক্কার মহিলা মুখ্যমন্ত্রী”


ধিক্কার পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা কে! ধৃত মহিলা পুলিশকর্মীর পাশে সুকান্ত মজুমদার

পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার পাশাপাশি তিনি নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের রেলের উন্নতির জন্যও চিন্তিত। সম্প্রতি তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য সাক্ষাৎ করেছিলেন। সুকান্ত মজুমদার রেলের উন্নতিতে সব রকম ভাবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশ্বাস দিয়েছেন।








