স্বাধীনভাবে খাবার বিক্রিতে বাঁধা, তদন্তের মুখে সুইগি ও জোম্যাটো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমান গোটা দেশে যথেষ্ট জনপ্রিয় সুইগি ও জোম্যাটো। এই দুই সংস্থার হাত ধরেই বর্তমানে বাড়ি বসে খাবার ডেলিভারি পেয়ে থাকেন সকলে। প্রায় প্রতিদিনই লাখো লাখো মানুষের কাছে পরিষেবা প্রদান করে আসছে এই দুই সংস্থা। তবে এবার বেশকিছু অভিযোগের দরুন সিসিআইয়ের তরফে তদন্তের মুখে পড়তে চলেছে এই দুই সংস্থা।

আরও পড়ুনঃ বিশ্বকাপ নিয়ে গোপন বৈঠক দ্রাবিড়-রোহিতের, বাদ পড়তে পারেন দুই নয়া তারকা

কিন্তু কেন এই তদন্ত? এই প্রসঙ্গে কম্পিটিশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়, বর্তমানে বেশকিছু রেস্তোরাঁ কে স্বাধীনভাবে খাবার বিক্রিতে বাঁধা দিচ্ছে এই দুই সংস্থা। পাশাপাশি নিজেদের বিশেষ স্বার্থপূরণের জন্য বাজারের সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে তারা। সেকারনেই গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য, দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সিসিআই।

জানা গিয়েছে, দেশের একাধিক রেস্তোরাঁ সংগঠন গুলির তরফে ও বিশেষ অভিযোগ দায়ের করা হয় এই দুই সংস্থার তরফে। সেইজন্য আরও দ্রুততার সাথে তদন্ত চালাতে চায় সিসিআই। পূর্বে একাধিক গ্রাহকদের ফাঁসানোর অভিযোগ উঠে আসতে শুরু করেছিল জোম্যাটোর বিরুদ্ধে। এছাড়াও ফুড অ্যাপ ও ডেলিভারির বিষয়টি ও খতিয়ে দেখার কথ জানানো হয়েছে। সেইসঙ্গে ব্যাপক ছাড় দেওয়ার বিষয়টি ও উল্লেখ করা হয়েছে।

স্বাধীনভাবে খাবার বিক্রিতে বাঁধা, চাপের মুখে দুই সংস্থা 

COVID-19: Swiggy & Zomato provide option for contactless delivery - EastMojo
স্বাধীনভাবে খাবার বিক্রিতে বাঁধা, তদন্তের মুখে সুইগি ও জোম্যাটো

এই নিইয়ে দুই সংস্থার তরফে জানানো হয়েছে,“দামের সমতা রাখার একটি বিধি আছে আমাদের। তবে সেটি শুধুমাত্র ব্যবহার হয় যাতে সকল ক্ষেত্রে সমান দাম রাখা সম্ভব হয়। “এমনটাই দাবি সুইগির তরফে। অপরদিকে জোম্যাটোর তরফে জানানো হয়,” গোটা বিষয়টি একেবারে সাজানো। আমাদের জন্য কারুর কোনও ক্ষতি হচ্ছে না। সবদিক বজায় রেখেই আমরা আমাদের কাজ করে থাকি।” তবে গোটা বিষয়টি এখন সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ।

Zomato, Swiggy to face probe for alleged unfair business practices | Business News,The Indian Express

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত