নজরবন্দি ব্যুরো: বিজেপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলেছিলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। তাপস রায়ের অভিযোগের প্রেক্ষিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাতি চলে বাজার বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা মুখ খুললেন তাপস। এদিন বরাহনগরের বিধায়ক তাপস রায় বলেন, ব্যক্তিগত ভাবে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়-ফন্দ্যোপাধ্যায়দের কথার উত্তর দেওয়ার জায়গায় নেই।
আরও পড়ুন: ৩০ হাজার ছাড়াল রাজ্যের ডেঙ্গু সংক্রমণ, বাতিল হল পুরকর্মীদের ছুটি


আমিও ৫ বারের বিধায়ক, দশ বারের কাউন্সিলর। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য। এরপরেই সরাসরি সুদীপের বিরুদ্ধে তোপ দেগে তাপসের বক্তব্য আমি কালিমালিপ্ত নই। আমি দুর্নীতিগ্রস্ত নই। আমি হেফাজতে থাকা লোক নই। আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে হাউন্ড, গ্রেট ডেন। সতর্ক করি তেড়ে যাই। আমরা সাদা হাতি নই। বিজেপি কাছে গিয়ে ভজনা করি না।

সম্প্রতি সুদীপ বনাম তাপসের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসতে শুরু করেছে। একে অপরকে কটাক্ষ করতে গিয়ে ময়দানে নামতে দেখা গিয়েছে মদন মিত্র ও সৌগত রায়দের। বিষয়টি শীর্ষ নেতৃত্বের গোচরে আসতেই তাপস রায়ের বাড়িতে উপস্থিত হন কুণাল ঘোষ। কিন্তু দুই বর্ষীয়ান নেতার মধ্যে বাকযুদ্ধ কিছুতেই থামছে না। অন্যদিকে সরব হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়।
নাম না করেই তাপস রায়ের উদ্দেশ্যে বলেন, অনেকে বলছেন আমি লুকিয়ে লুকিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছি। বিজেপির কোনও ছোট নেতার সঙ্গে আমার লুকিয়ে লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। আমি যখন দিল্লিতে যাই, সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন। আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করি।


আমি হেফাজতে থাকা লোক নই, সুদীপ বনাম তাপসের বাকযুদ্ধে বাড়ছে উত্তাপ

এরই মদহেয় বৃহস্পতিবার ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সুদীপ জায়া নয়না বন্দ্যোপাধ্যায়ও। মুখে কিছু না বললেও তাপসের গতিবিধি কী দলের হাইকম্যান্ডের জন্য অস্বস্তির কারোন হয়ে দাঁড়াবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।







