Dengue: ৩০ হাজার ছাড়াল রাজ্যের ডেঙ্গু সংক্রমণ, বাতিল হল পুরকর্মীদের ছুটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে হুহু করে বাড়ছে ডেঙ্গু। মাত্র এক সপ্তাহে ডেঙ্গু (dengu) আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৮০। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৭৭৩। সংক্রমণের হার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে যা রীতিমতো চিন্তার কারণ। মৃত্যুও বেড়ে চলেছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতাতেও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরনিগম।

আরও পড়ুন: মানিকের সঙ্গে চুক্তি ছিল বিএড কলেজগুলির, নয়া তথ্য তুলে ধরল ইডি

সূত্রের খবর, গত পাঁচ বছরের নিরিখে ২০১৯ সালকে ডেঙ্গি অতিমারির ‘আউটব্রেক’ বছর হিসাবে চিহ্নিত করা হয়। এ দিনের বৈঠকে স্বাস্থ্যকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, চলতি বছরে আক্রান্তের মোট সংখ্যা আরও বেশি হবে। যা খুবই উদ্বেগের। আজ শুক্রবারই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছেন।

৩০ হাজার ছাড়াল রাজ্যের ডেঙ্গু সংক্রমণ, বাতিল হল পুরকর্মীদের ছুটি
৩০ হাজার ছাড়াল রাজ্যের ডেঙ্গু সংক্রমণ, বাতিল হল পুরকর্মীদের ছুটি

শহরের ডেঙ্গি পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয় বলেই মনে করছেন মেয়র। এর আগেই নির্দেশিকা জারি করে পুরসভার স্বাস্থ্য বিভাগ সহ একাধিক বিভাগের কর্মীদের পুজো পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছিল। এবার সেই ছুটি বাতিলের মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। যতদিন না শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, ততদিন এই ছুটি বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।শুধু ডেঙ্গিই (Dengue) নয়, এর পাশাপাশি ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগ নিয়েও চিন্তা বাড়ছে বলে জানিয়েছেন মেয়র।

৩০ হাজার ছাড়াল রাজ্যের ডেঙ্গু সংক্রমণ, বাতিল হল পুরকর্মীদের ছুটি

3 4

সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গু (dengu) আক্রান্তের সংখ্যা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। উত্তর ২৪ পরগনায় ১ সপ্তাহে আক্রান্ত ১,২৫৩ জন। হাওড়ায় ১ সপ্তাহে আক্রান্ত ৬৩৬ জন , কলকাতায় ১ সপ্তাহে আক্রান্ত ৬০৬ জন। উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ৫৯০১ জন, হাওড়ায় মোট আক্রান্ত ,৩, ৮৬৬, কলকাতায় মোট আক্রান্ত ৩৪০৬।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর