মাস্টার্সে বাড়াতে হবে আসন সংখ্যা, পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্যের গাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের আধিকারিকরা।

আরও পড়ুনঃ Weather Update: আর কত দিন চলবে বৃষ্টি? স্পষ্ট জানালো হাওয়া অফিস

এদিন মাস্টার্সে বাড়াতে হবে আসন সংখ্যা। এই দাবীতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পড়ুয়াদের তরফে অভিযোগ, উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির দাবি নিয়ে তিনি কোনও কথা বলেননি। সেই কারণেই তাঁরা উপাচার্যের গাড়ির সামনে বসে পড়েন।

পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকাচ্ছেন। তাঁদের ওপর পুলিশ বলপ্রয়োগ করেছে বলেও পড়ুয়াদের অভিযোগ। একাধিক পড়ুয়ারা আহত হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, স্নাতক স্তরে ভালো ফল করা সত্ত্বেও তাঁরা এমএ, এমএসসি এবং এমকম নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। বাধ্য হয়ে আন্দোলনের পথকে বেছে নিয়েছেন তাঁরা।

স্নাতকোত্তরের প্রতিটি বিভাগে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগেও বিক্ষোভ  প্রদর্শন করেছিলেন স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্নাতকোত্তরে আসন সংখ্যা কম। অন্যান্য রাজ্যে আসন সংখ্যা বাড়ানো হলেও এরাজ্যে কেন করা হচ্ছে না। প্রশ্ন তোলেন পড়ুয়ারা। আসন বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে একাধিকবার ডেপুটেশন দিলেও কোনও লাভ হয়নি।

মাস্টার্সে বাড়াতে হবে আসন সংখ্যা, বিক্ষোভে পড়ুয়ারা 

মাস্টার্সে বাড়াতে হবে আসন সংখ্যা, বিক্ষোভে পড়ুয়ারা 
মাস্টার্সে বাড়াতে হবে আসন সংখ্যা, বিক্ষোভে পড়ুয়ারা 

গত ১৭ জানুয়ারি  রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার। দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান, আন্দোলন। ওই দিন দাবি করেছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের। গেট বন্ধ করে দিয়ে  বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত