নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের ওপর তৈরি ঘূর্ণাবর্ত সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জের। রাজ্যজুড়েই আজ মেঘলা আকাশ থাকবে। আজ গোটা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সারাদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
আরও পড়ুনঃ একধাপে অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, অনেকটা স্বস্তি
সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে কয়েকটি জেলায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। কলকাতা সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে দিনভর। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলায়।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ইতিমধ্য়েই রবিবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা মূলত স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
আর কত দিন চলবে বৃষ্টি? স্পষ্ট জানালো হাওয়া অফিস
অন্য়দিকে রাতের সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আপাতত ২৬ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি।



