COVID-19 in India: একধাপে অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, অনেকটা স্বস্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,০৬,০৬৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৫,৪৩,৩২৮। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৯,৮৪৮ জনের।

আরও পড়ুনঃ ৭৩ হাজার টেস্টে আক্রান্ত মাত্র ৬ হাজার, কোভিডের তৃতীয় ঢেউ অস্তমিত বাংলায়!

এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর হার ৫.৬৯ শতাংশ। সুস্থতার হার ৯৩.০৭ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার বেড়ে হয়েছে ২০.৭৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৭.০৩ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ২২,৪৯,৩৩৫ জন।

দৈনিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কর্ণাটক। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০,২১০ জন। কেরলে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,৪৪৯ জন। মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪০,৮০৫ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩০,৫৮০ জন। সব মিলিয়ে দক্ষিণ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একধাপে অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, বেশ স্বস্তি 

একধাপে অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, বেশ স্বস্তি 
একধাপে অনেকটা কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, বেশ স্বস্তি 

রাজ্যে অনেকটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬,৯৮০ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৪,৪৪০ জন। রাজস্থানে আক্রান্তের সংখ্যা ১৪,১১২ এবং গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৬,৬১৭ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর