নজরবন্দি ব্যুরোঃ কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার থেকেই আগামী ৭ দিনের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। সকালেই উপস্থিত হয় প্রিয়ঙ্ক কানুনগোর নেতৃত্বধীন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। এরই মধ্যে রাজবংশী ওই কিশোরীর মৃত্যুর ঘটনায় গর্জে উঠেছে বিরোধী দল বিজেপি। এবার কালিয়াগঞ্জের ঘটনায় গর্জে উঠল বিজেপির বুদ্ধিজীবী সংগঠন।
আরও পড়ুন: Katrina Kaif: মা হতে চলছেন ক্যাটরিনা? অভিনেত্রীর ছবি ঘিরেই তুঙ্গে জল্পনা!



বিজেপি এই সংগথনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা যে ভেঙে পরেছে, তা একেবারে স্পষ্ট। তাঁদের ভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই কিশোরীকে। এমনকি পরে ওই কিশোরীর দেহ ফেলে রেখে যায়। পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ জানানো হলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করলেও সঠিকভাবে ব্যবহার করেনি। এমনকি যেভাবে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, দেখে মনে হচ্ছিল কোনও মৃত জন্তু নিয়ে যাওয়া হচ্ছে।



বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, কিশোরীর মৃতদেহ নিয়ে দুর্ব্যবহার করা হয়েছে। এত স্পষ্ট যে, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তি নেওয়া হোক। সরকার যদি নিয়ম মেনে পদক্ষেপ না নিতে পারে, তাহলে তাঁদের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।
কালিয়াগঞ্জের ঘটনায় গর্জে উঠল বিজেপির বুদ্ধিজীবী সংগঠন, তোলপাড় রাজ্য রাজনীতি

অন্যদিকে, এই ঘটনায় সরব হয়েছে। গতকাল ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীদের নিয়ে তিনি ধর্না দিতে গেলে খণ্ডযুদ্ধ শুরু হয়। রবিবার ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জাতীয় নারী ও শিশু সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, আমরা নির্যাতিতার পরিবারের সদস্যদের এবং গ্রামবাসীদের সঙ্গে দেখা করেছি। আমরা তাদের সমস্ত বিবৃতি বিবেচনা করেছি এবং সেগুলি নোট করেছি। আমরা পুলিশ এবং ডাক্তারের সঙ্গে কথা বলে ঘটনার যাচাই করব।







