নজরবন্দি ব্যুরোঃ ১২ তারিখ হচ্ছে না লকডাউন। পরিক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্বের ঘোষনা অনুযায়ী ১১ তারিখ শুক্রবার ও ১২ তারিখ শনিবার রাজ্য জুড়ে লকডাউন হওয়ার কথা ছিল রাজ্য জুড়ে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ১২ তারিখ অর্থাৎ শনিবারের লকডাউন তুলে নেওয়া হল। রবিবার নিট পরীক্ষায় বসবেন রাজ্যের ৩৭ হাজার ছাত্রছাত্রী। তাঁদের অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ ভারতের বাজারে সস্তায় নতুন ফোন নিয়ে হাজির রেডমি।


উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রবিবার সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের সরকার সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছিল পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার জন্যে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বাম পরিষদীয় দলনেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী অনুরোধ করেছিলেন, ১২ সেপ্টেম্বরের লকডাউন তুলে নেওয়ার জন্য। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি বিচার করে সুজনের অনুরোধে সিলমোহর দিলেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নিট পরীক্ষার দিন ঘোষণা হতেই সরব হয়েছিলেন পরীক্ষা না নেওয়ার পক্ষে। এই ইস্যু নিয়ে অবিজেপি দলগুলি একদফা বৈঠক করে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে। সেখান থেকেই সিদ্ধান্ত হয় সুপ্রিম কোর্টে আবেদন জানানোর। কিন্তু তা খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত।
১২ তারিখ হচ্ছে না লকডাউন। রাজ্যসরকার পরিক্ষার্থীদের কথা ভেবে শনিবারের লকডাউন তুলে নিল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। রবিবার নিট পরীক্ষায় বসবেন রাজ্যের ৩৭ হাজার ছাত্রছাত্রী। ট্যুইটে পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।









