নজরবন্দি ব্যুরোঃ স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন, বহু ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছিলনা ভয়ংকর এই অগ্নিলিলা কে। পরিস্থিতি কঠিন হয়ে পড়ছিলো উদ্ধারকারীদের জন্য, কয়েক ঘন্টার লাগাতার লড়াইয়ে প্রাণ হারালেন ৪ দমকলকর্মী, ২ আরপিএফ, ১ এএসআইয়ের।
আরও পড়ুনঃ প্রথম দফায় ৬০ আসনের সব বুথ স্পর্শ্বকাতর! বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের।


সূত্রের খবর দম বন্ধ হয়ে আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম বলেন, “ফোর্স কাজ করছে। কজন মারা গেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ১৩ তলা পর্যন্ত উঠতে পারিনি। রেসকেউ ফোর্স উপরে গেছে। আগুন নিয়ন্ত্রণে এসে গেছে।”
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন ” এটা রেলের জায়গা, রেলের অফিস,” সেখানে এতো দমকলকর্মী কেনো লিফ্ট- এ করে ১৩ তলায় উঠতে গেলেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি, তার সঙ্গে তিনি অভিযোগও জানিয়েছেন রেলের অফিস হওয়া সত্বেও এখনো পর্যন্ত কেনো কোনো রেল অধিকারিক পৌঁছাননি ঘটনাস্থলে??
স্ট্র্যান্ড রোডে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মৃতদের পরিবার পিছু একজনের সরকারি চাকরি এবং ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। সঙ্গে আরও দুজনের মৃত্যুর আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



