৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের পথে পর্ষদ !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভুয়ো ডাক্তার, আইএস, আইপিএসের পর ভুয়ো শিক্ষক। TET পাশ না করেই চাকরি করছেন বহাল তবিয়তে ৫ বছর ধরে। ঘটনার বহর দেখে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ২০১৬-র পুরো নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে জনস্বার্থ মামলা শুরুর সুপারিশ করেন প্রধান বিচারপতির বেঞ্চে।

আরও পড়ুন: ঢাকি সমেত বিসর্জন, ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাই কোর্টের।

সেইমত দায়ের হয় জনস্বার্থ মামলা। হাইকোর্টে রাজ্যকে নির্দেশ দেয় নিয়োগ সংক্রান্ত সব নথি জমা করতে। এরপর চলে মামলা, হয় তদন্ত। আর আজ ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এঁরা সকলেই অপ্রশিক্ষিত। বিচারপতির রায়, আগামী চার মাস তাঁরা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন প্যারা টিচার হিসাবে।

28 4

হাই কোর্টের রায়, রাজ্যকে এই তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরাও অংশ নিতে পারবেন। নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত ১৪০ জন হাই কোর্টে মামলা করেন।

৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে
৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে

তাঁদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। আর এবার বিচারপতির এই রায় কে চ্যালেঞ্জ করার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি গৌতম পাল জানান,

৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে

অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ
৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে

‘‘৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে বিরাট বিশৃঙ্খলা তৈরি হবে। বোর্ড আইনি পরামর্শ নিচ্ছে। আমরা এই আদেশকে চ্যালেঞ্জ করে আবেদন করতে যাচ্ছি।’’ তবে এ ব্যাপারে হাই কোর্টের অর্ডার হাতে পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে পর্ষদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত