নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে ভুবনেশ্বর থেকে পার্থকে নিয়ে কলকাতায় ফিরেছে ইডির দল। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি। কিন্তু তাঁর আগে দুজনকে আলাদা আলাদা অস্থায়ী লকআপে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সকাল সড়ে ৯টা থেকে। সেই জেরায় ভালরকম মুখ খুলেছেন অর্পিতা, কিন্তু টু শব্দটিও করছেন না পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ অখ্যাত অভিনেত্রী থেকে সংবাদের শিরোনামে, জানুন পার্থ-সাথী অর্পিতার অজানা কাহিনী।

অর্পিতার বাড়ি থেকে উচ্চশিক্ষা দফতর লেখা কালো ডাইরি উদ্ধার হয়েছে । ৪০ পাতার সেই ডাইরিতে সাংকেতিক ভাষায় কী লেখা? এনিয়ে টানা জেরা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু এরই মধ্যে সামনে এসেছে বিস্ফোরক তথ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকা। যে তালিকা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এই নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে টানা জেরা করা হচ্ছে পার্থ ও অর্পিতাকে। ইডির কন্ফারেন্স রুমে একটি অস্থায়ী লকআপ তৈরি করে সেখানেই জেরা চলছে পার্থকে। অন্যদিকে, ইডির যে লকআপ রয়েছে সেখানেই জেরা করা হচ্ছে অর্পিতাকে। প্রশ্নবানে জর্জরিৎ হলেও এখনও মুখ খোলেননি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে মুখ খুলেছেন তার সাথী অর্পিতা মুখোপাধ্যায়।
পার্থর বাড়ি থেকে উদ্ধার ২০১২ টেটের বিতর্কিত তালিকা, ইডিকে তথ্য দিলেন অর্পিতা।

ইডি সূত্রে খবর, আজকের জেরায় সহযোগিতা করছেন অর্পিতা। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। ইডি সূত্রে দাবি, অর্পিতা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নেওয়া হত। সেই টাকা ধাপে ধাপে পৌঁছত সরকারি কর্মচারী, আমলা, নেতা-মন্ত্রীদের কাছে। ফলে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে। সম্ভবত বিকেলের দিকে সেই জেরার কাজ শুরু হবে।

শুধু তাই নয় পার্থ এবং অর্পিতার নামে একটি ১৪০ কোটি টাকা বাজার মূল্যের বাড়ির হদিশ পেয়েছে তারা। জানা গিয়েছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারেই রয়েছে সেই বাড়ি, যেটি ভাড়া দেওয়া হয়েছে একটি সংস্থাকে।



