SSC Scam: পার্থ-অর্পিতার নামে ১৪০ কোটির বাড়ি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের শুরু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এয়ার অ্যাম্বুলেন্স নয় সাধারণ বিমানে কাক ভোরেই ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতিতে অভিযুক্ত, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে ভুবনেশ্বর থেকে পার্থকে নিয়ে কলকাতায় ফিরেছে ইডির দল। বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বসিয়ে পার্থকে বার করা হয়। ইডির পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ছয় তলায় রাখা হয়েছে তৃণমূলের মহাসচিবকে।

আরও পড়ুনঃ ‘১২০ কোটি টাকার লেনদেন হয়েছে, পার্থ ছাড়াও অনেক প্রভাবশালী জড়িয়ে!’ বিস্ফোরক ইডি

কিন্তু এর মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা কবে থেকে সেই তথ্য সামনে নিয়ে এল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির দাবি দুজনের ঘনিষ্ঠতা শুরু হয়েছে ২০১২ সাল থেকে। শুধু তাই নয় পার্থ এবং অর্পিতার নামে একটি ১৪০ কোটি টাকা বাজার মূল্যের বাড়ির হদিশ পেয়েছে তারা। জানা গিয়েছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারেই রয়েছে সেই বাড়ি, যেটি ভাড়া দেওয়া হয়েছে একটি সংস্থাকে।

arpita 2

ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়ে শুধু টাকা, দলিল বা গহনা নয়, তাঁদের হাতে এসেছে আরও বহু তথ্য। পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে ১৮ টি মোবাইল ফোন মিলেছে, যার মধ্যে ৩ টি নতুন। যেগুলী কোনদিন ব্যবহার করাই হয়নি। এছাড়াও ২ টি ডাইরি মিলেছে যার একটি উচ্চ শিক্ষা দফতরের। পাশপাশি ৪৭ টি ফাইল উদ্ধার করেছে ইডির আধিকারিকরা। হাতে এসেছে ৪৬ টি ক্যাশ মেমো।

পার্থ-অর্পিতার নামে ১৪০ কোটির বাড়ি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের শুরু!
পার্থ-অর্পিতার নামে ১৪০ কোটির বাড়ি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের শুরু!

ইডির দাবি অর্পিতা এবং পার্থ দুজনের বাড়ি থেকেই এমন সব তথ্য মিলেছে যেগুলি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দুজনের প্রাত্যহিক লেনদেনের। বেলাইনে নিয়োগের ক্ষেত্রে শুধু শিক্ষকতার চাকরি নয়, সঙ্গে গ্রুপ ডি, লাইব্রেরিয়ান, গ্রুপ সি সব ধরনের নিয়োগের ক্ষেত্রেই একাধিক অনিয়মের প্রমান মিলেছে। ইডি মনে করছে ২২ কোটি টাকা উদ্ধার করলেও এখনও কমপক্ষে ১০০ কোটি টাকা ক্যাশ লুকানো রয়েছে।

পার্থ-অর্পিতার নামে ১৪০ কোটির বাড়ি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের শুরু!

partha 3 1

কেন্দ্রীয় সংস্থার দাবি, এই দুর্নীতিতে শুধু পার্থ চট্টোপাধায় বা অর্পিতা মুখোপাধ্যায় জড়িয়ে এমনটা নয়। এই বৃহত্তম স্ক্যামের পেছনে রয়েছে আরও অনেক প্রভাবশালী। তাঁদের খুঁজে বার করতে পার্থ এবং অর্পিতাকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে। ইডির এই দাবিকে সঙ্গত মনে করে গতকালই পার্থ এবং অর্পিতাকে ৩ আগস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন