SSC নিয়োগ দুর্নীতি, কারা চাকরি পাবে তা অনুমোদন দিতেন পার্থ, বিস্ফোরক অভিযোগ করলো CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বড় ভূমিকা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িটির। বৃহস্পতিবার আদালতে এমন দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, ওই বাড়ির এক তলায় অফিস চালাতেন পার্থ।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে রাজ্য

আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রসন্ন রায়ের মতো ‘মিডলম্যান’দের সঙ্গে নাকতলার বাড়ির অফিসেই বৈঠক করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।আদালতে আজ এমনই চাঞ্চল্যকর দাবি জানাল সিবিআই।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, SSC নিয়োগ দুর্নীতিতে কাকে কাকে চাকরি দিতে হবে তার তালিকা তৈরি হয়েছিল খোদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই।

4 13

তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতেন পার্থ চট্টোপাধ্যায় নিজে। এই মামলার অন্য অভিযুক্ত প্রসন্ন রায় ও প্রদীপ সিংরাও ঘন ঘন আসতেন সেখানে, আদালতে দাবি সিবিআইয়ের।আদালতে পার্থের আইনজীবীর সঙ্গে সিবিআইয়ের আইনজীবীর দীর্ঘ সওয়াল-জবাব পর্ব চলে।

SSC নিয়োগ দুর্নীতি, কারা চাকরি পাবে তা অনুমোদন দিতেন পার্থ, বিস্ফোরক অভিযোগ করলো CBI

6 15

পার্থের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আর্জি জানিয়ে আদালতে সওয়াল করে বলেন, “এসএসসি একটি স্বশাসিত সংস্থা। তাই কোনও নিয়োগের ক্ষেত্রেই মন্ত্রীর কোনও ভূমিকা ছিল না।” সিবিআইয়ের অবশ্য দাবি, নিয়োগের ক্ষেত্রে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হয়েছে। পার্থকে জামিন দিলে তথ্যপ্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে আশঙ্কাপ্রকাশ করে তারা।

5 15

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত