‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না’, মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী

এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছিলেন, "আমার সঙ্গে কাঞ্চনের বন্ধুত্ব প্রায় ১০-১২ বছরের। ওঁ খুব ইন্ট্রোভার্ট। আমায় বলেছিল, আমার সবকিছু থাকতেও নেই।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন ধরেই কাঞ্চন-শ্রীময়ী চট্টরাজের প্রেমের জল্পনা চলে আসছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এনিয়ে নানা বিতর্কও হয়েছে। এবার এক বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে নেটিজেনদের তীব্র আক্রমণের শিকার হন ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী। তাঁর পোস্টে কটাক্ষ করতে গিয়ে কাঞ্চন মল্লিককেও টেনে আনলেন নেটিজেনরা।

'কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না', মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী

আরও পড়ুন: অনুরাগীদের জন্য সুখবর, বিয়ে করছেন বনি – কৌশানী

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন শ্রীময়ী চট্টরাজ। ক্যাপশন দিয়েছেন, ‘Calling unconditional’। এই পোস্ট ঘিরেই দেদার ট্রোলিং শুরু হয়েছে। কেউ লিখেছেন, ‘‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না’, কেউ লেখে, ‘হে প্রভু! এসব কী ’ আবার কেউ লিখেছেন, ‘কাঞ্চন গর্তে ঢুকে হারিয়ে গিয়েছে’।

'কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না', মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী
‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না’, মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী

 

কয়েক বছর আগেই তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। এমনকি পিঙ্কি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলেও শোনা গিয়েছিল। উঠে এসেছিল পরকীয়ার তত্ত্ব। কাঞ্চনের সংসার ভাঙার কারণ হিসেবে শ্রীময়ীকেই দায়ী করা হয়। তবে এসব বিষয়ে কখনওই গুরুত্ব দেননি তাঁরা। এমনকি সম্পর্কে শিলমোহরও দেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন। কখনও জন্মদিনের পার্টি, বিয়ের অনুষ্ঠান, পুজোর উদ্বোধন আরও কত কী। দুজনকে পোশাক টুইনিং করতেও দেখা গিয়েছিল।

‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না’, মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী

'কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না', মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী

এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছিলেন, “আমার সঙ্গে কাঞ্চনের বন্ধুত্ব প্রায় ১০-১২ বছরের। কাঞ্চন দার মা মারা যাওয়ার পর দেখেছি কীভাবে তাঁকে একাকীত্ব গ্রাস করেছে। ওঁ খুব ইন্ট্রোভার্ট। উনি নিজের ব্যক্তিজীবনকে সামনে আনতে চান না। আমায় বলেছিল, আমার সবকিছু থাকতেও নেই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন