নজরবন্দি ব্যুরো: মহালয়ায় দেবীপক্ষের আগমনের সাথে সাথেই পুজো শুরু হয়ে গিয়েছে। রাস্তায় রাস্তায় ভিড়। এদিকে তারকারাও পুজোর দিনগুলিতে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন পুজো মণ্ডপের অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও চোখে পড়ে। চতুর্থীর দিনে একসঙ্গে দেখা গেল চর্চিত যুগল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। রং মিলান্তি পোশাকে সেজে উঠেছিলেন দুজনে। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে ফের একবার তাঁদের প্রেমের জল্পনা শুরু হল।
আরও পড়ুন: পুজোর আড্ডা মজায় ‘অসুর’ বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?
বুধবার অর্থাৎ চতুর্থীর দিন একটি পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী ভট্টাচার্য। সেই অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, ‘গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে ওনার পূজায় উপস্হিত ছিলাম আমরা॥ শুভ চতুর্থী।’ অভিনেত্রীকে দেখা যাচ্ছে লাল রংয়ের সালোয়ারে। খোলা চুল ও মেকআপে বেশ লাগছে তাঁকে। অন্যদিকে কাঞ্চন মল্লিকের পরনে ছিল লাল পাঞ্জাবি। কাঞ্চন ও শ্রীময়ীর প্রেমের জল্পনা বহুদিনের। পুজোর সময়ে তাঁদের একই রংয়ের পোশাকে দেখে মিশ্র প্রতিক্রিয়া আসছে নেটমহলে।

পোশাকের পাশাপাশি শ্রীময়ীর সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে ‘আমরা’ কথাটি নেটিজেনদের নজর এড়িয়ে যায়নি। অনেকের মনেই প্রশ্ন উঠেছে। এরপরই ফের তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, চতুর্থীতে তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের পুজোয়। তবে তাঁকেও এখন তারকা বলা চলে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পার্থ ভৌমিক।

উল্লেখ্য, ২০২১ সালে কাঞ্চন ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য জীবনে অশান্তির খবর সামনে আসে। জানা যায়, পিঙ্কি থানায় গিয়ে এফআইআর করেছিলেন। সেইসময় থেকেই ছোটপর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নাম উঠে আসে। গুঞ্জন ওঠে, শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কারণেই কাঞ্চন তাঁর দাম্পত্য জীবনে ইতি টানছেন। আপাতত আদালতে চলছে তাঁদের ডিভোর্সের মামলা। বিগত কিছু সময় ধরেই বিভিন্ন অনুষ্ঠানে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে একসঙ্গে দেখা যাচ্ছে।
চতুর্থীতে রং মিলান্তি পোশাকে কাঞ্চন-শ্রীময়ী, অভিনেত্রীর পোস্টের ক্যাপশন উস্কে দিল প্রেমের জল্পনা




