টলিউডের জনপ্রিয় তারকা যুগল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। টলিউডে তারা পাওয়ার কাপল হিসেবেই পরিচিত তারা। একসাথে তারা প্রচুর সময় কাটায়। ঘুরতে যান, সোশ্যাল মিডিয়ায় ছবি দেন, রিলস বানান। তবে এবার পাওয়া যাচ্ছে বিশেষ খবর। টলিউডের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। বিয়ের মরশুম আস্তেই একের পর এক বিয়ের ধুম লেগেছে। তবে কি বিয়ে করছেন তারা?
আরও পড়ুন: ১০ বছর পর সৌমিতৃষা নিজেকে কোথায় দেখতে চায়? এত ঔদ্ধত্য? ফুঁসছে নেটিজেনরা



অনুরাগীদের জন্য সুখবর, বিয়ে করছেন বনি – কৌশানী
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বনি জানান, ” ২০২৪ সালেই বিয়ে করছি না। আপাতত তেমন কোন ভাবনা নেই। কিন্তু ২০২৫ সালে বিয়ে করা যায় কিনা সেটা ভাবছি। বাড়ি থেকে আমাদের বিয়ের কোন চাপ নেই, যা করব সেটা আমাদের সিদ্ধান্ত। কার কাজের কিরকম শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করব। আমাদের দুজনের পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। তাই সেটার একটা ইচ্ছে আছে। দেখি কী হয়।”










