১০ বছর পর সৌমিতৃষা নিজেকে কোথায় দেখতে চায়? এত ঔদ্ধত্য? ফুঁসছে নেটিজেনরা

নেটিজেনরা মনে করেন মিঠাই একেবারেই বড়পর্দার যোগ্য নয়। দেবের সাথে সিনেমা করার পর থেকে মিঠাইয়ের নাকি অহংকার বেড়ে গিয়েছে এও শোনা যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকলের প্রিয় মিঠাই (Mithai) এখন দেবের (Dev) হিরোইন। এই ঘটনায় মিঠাই অনুরাগীরা বেজায় খুশি হলেও। বেশ কিছু নেটিজেনরা মনে করেন মিঠাই একেবারেই বড়পর্দার যোগ্য নয়। দেবের সাথে সিনেমা করার পর থেকে মিঠাইয়ের নাকি অহংকার বেড়ে গিয়েছে এও শোনা যায়। তার মাঝে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ১০ বছর পর সৌমিতৃষা নিজেকে কোথায় দেখতে চায়? নিজের মুখেই জানালেন অভিনেত্রী।

soumitrisha s

আরও পড়ুনঃ রাত পোহালেই ‘সূর্য জয়’, ইসরোর আদিত্য-L1 গড়তে পারবে নতুন ইতিহাস?

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) তার কেরিয়ারের দীর্ঘ সাত বছর কাটিয়ে ফেলেছেন। তবে প্রথম দিকে তিনি ততটা জনপ্রিয়তা পায়নি। বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তবে মিঠাই তার জীবন বদলে দিল। কিন্তু অভিনেত্রীকে বেশ কয়েকবার মিঠাই শেষে বলতে শোনা গেছে তিনি আর মিঠাই ডাক শুনতে পছন্দ করেন না। এই ঘটনা ঘিরে নানা কটাক্ষ ধেয়ে এসেছে।

১০ বছর পর সৌমিতৃষা নিজেকে কোথায় দেখতে চায়? সামনে এলো 
১০ বছর পর সৌমিতৃষা নিজেকে কোথায় দেখতে চায়? সামনে এলো 

সম্প্রতি অভিনেত্রী জানায় তিনি আগামী ১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান। সদ্য প্রধান মুক্তি পেয়েছে। প্রধান সিনেমার পর এখনও কোন কাজের অফার আসেনি অভিনেত্রীর কাছে। সৌমিতৃষা জানিয়েছেন তিনি একটা সিনেমা করেই সন্তুষ্ট নয়। তিনি আরও সিনেমা করতে চান।

১০ বছর পর সৌমিতৃষা নিজেকে কোথায় দেখতে চায়? সামনে এলো 

soumitrisha

এমনকি তিনি বলিউডে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন। তবে যে সিরিয়াল তাকে এত জনপ্রিয় করেছে তার থেকে তিনি মুখ ফিরিয়ে নিতে চান না। তিনি সিরিয়াল (Serial) এবং সিনেমা দুই করতে চান। তবে পার্শ্ব চরিত্রে নয় তিনি নিজেকে দেখতে চান মুখ্য চরিত্রে। অভিনেত্রীর এই বক্তব্যে ফের ধেয়ে আসে কটাক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন