রাত পোহালেই ‘সূর্য জয়’, ইসরোর আদিত্য-L1 গড়তে পারবে নতুন ইতিহাস?

সামনে আসল বড় আপডেট। ISRO তরফ থেকে জানান হয়েছে, কাল অথাৎ ৬ জানুয়ারি, ২০২৪ এ আদিত্য-L1 সূর্যের L-1 বিন্দুতে প্রবেশ করতে চলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 অবতরণ করেছে সদ্য। এবার পালা সূর্যের। ভারতের নতুন মিশন ‘সূর্য জয়’ এবার সফল হতে চলেছে। সামনে আসল বড় আপডেট। ISRO তরফ থেকে জানান হয়েছে, কাল অথাৎ ৬ জানুয়ারি, ২০২৪ এ আদিত্য-L1 সূর্যের L-1 বিন্দুতে প্রবেশ করতে চলেছে। এখনও পর্যন্ত কোন বাঁধা আসেনি।

sun 1

আরও পড়ুনঃ শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! জল্পনার অবসান

কাল বিকেল বেলা ঠিক ৪টে নাগাদ ল্যাগ্রাঞ্জ-1 পয়েন্টে হ্যালো অরবিট কক্ষপথে পৌঁছাবে। জানা যাচ্ছে এই বিন্দুটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার। আজ থেকে প্রায় ১২৭ দিন আগে যাত্রা শুরু হয়েছিল আদিত্য-L1 এর। অবশেষে অগ্নিপরীক্ষার পালা। আদিত্য-L1 পারবে পরীক্ষায় পাশ হতে?

sun 2

চলতি সপ্তাহের সোমবারেই ইসরোর চেয়ারম্যান (Isro Chairman) সোমনাথ জানিয়েছিলেন, ” ৬ তারিখে বিকেল বেলা এল১ পয়েন্টে সমস্ত বাঁধা অতিক্রম করে পৌঁছাবে সৌরযান আদিত্য-এল১। আর এটা যদি সফল হয় তাহলে ইসরো জয় করে ফেলবে সূর্য।”

রাত পোহালেই ‘সূর্য জয়’, আদিত্য-L1 সফল হবে পরীক্ষায়? 

sun 3

এই পরীক্ষায় একগুচ্ছ ‘থ্রাস্টার’ ব্যবহার করবে ISRO। আদিত্য-এল১ এ রয়েছে প্রায় ১২টি ‘থ্রাস্টার’। তবে সবকটি ব্যবহার করা হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি ইসরো। শনিবার সমস্ত দিক বিচার করে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এল১ পয়েন্টে এই মুহূর্তে রয়েছে আরও চারটি সৌরযান। যার মধ্যে তিনটিই নাসার। এবং চার নম্বরটি নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির (Press Agency) যৌথ সৌরযান। তবে এল১ পয়েন্টে পৌঁছান খুব একটা সহজ বিষয় না। খুবই চ্যালেঞ্জিং। এবার সময় বলবে আদিত্য-এল১ পরীক্ষায় পাশ করতে পারবে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত