শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! জল্পনার অবসান

‘ইচ্ছে পুতুল’ প্রেমীদের জন্য খারাপ খবর। শীঘ্রই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই সামনে এসেছিল একের পর এক নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে। আর নতুন কিছু আসলে পুরনো কিছুর অবসান ঘটতে হবে। সেই সময় থেকেই দর্শকদের মনে জোর কৌতূহলের শুরু হচ্ছিল। তবে কী বন্ধ হতে চলেছে তাদের পছন্দের কোন সিরিয়াল। ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) প্রেমীদের জন্য খারাপ খবর। শীঘ্রই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

serial

আরও পড়ুনঃ দু মাস আগেই বিচ্ছেদ হয়েছে মালাইকা ও অর্জুনের! কার জন্য ভাঙল এই সম্পর্ক?

সূত্রের খবর চলতি মাসেই বন্ধ হয়ে যাবে সিরিয়াল। বেশ কিছুদিন ধরেই ‘ইচ্ছে পুতুল’ টিআরপি তালিকায় তেমন প্রভাব বিস্তার করতে পাচ্ছিল না। প্রথম দশে মিলছিল না দেখা। তবে এই সপ্তাহে অবশেষে প্রথম দশে আসতে পেরেছিল ধারাবাহিকটি (Bengali Serial) । তবুও শেষ রক্ষা হল না। অবশেষে পথচলা শেষ হতে চলেছে ইচ্ছে পুতুলের।

শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! কী জানাচ্ছে কলাকুশলীরা?
শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! কী জানাচ্ছে কলাকুশলীরা?

যদি বেশ কিছু মাস আগে ইচ্ছে পুতুলের বন্ধের খবর সামনে এসেছিল। কিন্তু সেই সময় খবরটি ভুয়ো বলে রটে। সিরিয়ালের কিছু অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন, তাদের কাছে এই বিষয়ে এখনও পর্যন্ত কোন তথ্য আসেনি। সিরিয়াল সত্যি কারের বন্ধ হচ্ছে কিনা তারা কিছুই জানে না।

শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! কী জানাচ্ছে কলাকুশলীরা?

শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! কী জানাচ্ছে কলাকুশলীরা?

তবে ‘ইচ্ছে পুতুল’ এখন আগের মত জনপ্রিয়তা পাচ্ছে না একথা সত্য। টিআরপি তার প্রমাণ। আর সাধারণ ভাবে কোন ধারাবাহিকের টিআরপি (TRP) কমে গেলে সেই ধারাবাহিক বন্ধে সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্। এখনও পর্যন্ত খবর সামনে আসেনি। চিন্তায় রয়েছে ‘ইচ্ছে পুতুল’ প্রেমীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন