বেশ কিছুদিন ধরেই বলিউডে অরজুন-মালাইকার প্রেম ভাঙা নিয়ে গুঞ্জন চলছে। আর এই গুঞ্জনের মাঝে মাইলাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান বিয়ে করে নিলেন। গত ৫ বছর প্রেম করেছেন অর্জুন-মালাইকা। তবে প্রথম দিকে তাঁদের প্রেমের কথা স্বীকার না করলেও পরে তাঁরা তা স্বীকার করেন।
আরও পড়ুন: অসুস্থ মীর, জানালেন তিনি নিজেই, কী হয়েছে তাঁর?

কিন্তু এখন শোনা যাচ্ছে তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাস দুয়েক আগেই নাকি প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার।

তবে হঠাৎ গত বছরের শেষ থেকে সম্পর্কে ছন্দপতন, অনেক বেশি ছাড়াছাড়া তাঁরা। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই আলাদা হয়ে গিয়েছেন অর্জুন-মালাইকা।
দু মাস আগেই বিচ্ছেদ হয়েছে মালাইকা ও অর্জুনের! কার জন্য ভাঙল এই সম্পর্ক?

তবে এখুনি মালাইকাকে ছেড়ে দিচ্ছেন না অর্জুন কাপুর। তিনি নাকি সময় নিচ্ছেন। তাই এই মুহূর্তে একসঙ্গে না থাকলেও খানিকটা সময় দিচ্ছেন একে অপরকে। তবে এখন কী করবেন এই যুগল? সেই উত্তর আছে একমাত্র সময়ের হাতেই।



