সাত বছর হয়ে গেল আরবাজ এর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে মালাইকার। এই সাত বছরের মধ্যে খুব সম্প্রতি আরবাজ খান দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। কিন্তু মালাইকা এখনো বিয়ে করে উঠতে পারলেন না। বলিউড বা মালাইকার ফ্যানদের অজানা নয় যে দীর্ঘদিন ধরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন তিনি।
আরও পড়ুনঃ বাবার অমতে দ্বিতীয় বিয়ে! বিস্ফোরক সেলিম খান।

সম্প্রতি তাদের ব্রেকআপ নিয়েও কথা উঠেছিল। কিন্তু সেই সময় অর্জুন (Arjun Kapoor) এবং মালাইকা (Malaika Arora) সে কথা উড়িয়ে দিয়েছিলেন। এবার তাদের সম্পর্ক নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন মালাইকা। যা থেকে এটা স্পষ্ট যে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক এখন হয়তো খুবই ফিকে। সম্প্রতি এক বিখ্যাত ডান্স রিয়ালিটি শো এ পরিচালক ফরাহা খান (Faraha Khan) মালাইকাকে প্রশ্ন করেন যে কবে বিয়ে করছেন মালাইকা।

এর উত্তরে রীতিমতো অবাক হওয়া কথা বলেন অর্জুনের প্রেমিকা। তিনি বলেন “যদি আমার জন্য কেউ থাকে অবশ্যই আমি বিয়ে করবো “। এই উত্তরে অবাক হয়ে যান সকলে। ফারহা ফের প্রশ্ন করেন, কেউ থাকে মানে? মালাইকা ফের বলেন, “মানে হচ্ছে যদি কেউ বিয়ে করার জন্য বলে তবে নিশ্চয়ই বিয়ে করব “।
মালাইকাকে বিয়ে করতে অস্বীকার করেছেন অর্জুন! নায়িকার উত্তর জোর গুঞ্জন বলিউডে

এমনকি তিনি বলেন যে কেউ তাকে বিয়ের জন্য বললেই তিনি বিয়ে করবেন। এরপরেই নেটিজেন্দ্রের প্রশ্ন তবে কি এই মুহূর্তে অর্জুনের সঙ্গে তার কোন সম্পর্ক নেই? অর্জুন কি মালাইকা কে বিয়ে করতে অস্বীকার করেছেন? আর তাই এই অনুষ্ঠানে সুযোগ বুঝে ইঙ্গিত দিয়ে রাখলেন মালাইকা? প্রশ্ন উঠছে বলিউডে, প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়।



