নজরবন্দি ব্যুরো: প্রথমবারের জন্য সূর্যের উদ্দ্যেশ্যে মহাকাশযান পাঠিয়েছে ভারত। শনিবার বেলা ১১ টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ‘আদিত্য এল-১’ লঞ্চ করেছে ইসরো। আর ইতিমধ্যেই কিন্তু পার হয়েছে এক দিন। এই মুহূর্তে কোথায় রয়েছে ভারতের সৌরযান? ট্যুইট করে এই প্রশ্নের উত্তর দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
আরও পড়ুন: রাত নামল চাঁদের বুকে, নিজেদের দায়িত্ব সম্পন্ন করে ঘুমাল ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’


ইসরো জানিয়েছে, প্রথম কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে আদিত্য। রবিবার বেলা ১১ টা ৪৫ নাগাদ সৌরযানের প্রথম কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ‘‘সৌরযানটি স্বাভাবিক ভাবে কাজ করছে। বেঙ্গালুরু থেকে আদিত্য এল-১-এর প্রথম কক্ষপথ সফল ভাবে পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনও ২২,৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদলাবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টে নাগাদ।”
Aditya-L1 Mission:
The satellite is healthy and operating nominally.The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km.
Related News‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হবে?’ পাকিস্তানকে কড়া বার্তা সেনাপ্রধানেরসময়য়ের আগেই বর্ষা আসছে কেরলে, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিল মৌসম ভবনThe next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00… pic.twitter.com/sYxFzJF5Oq
— ISRO (@isro) September 3, 2023

ইসরো আগেই জানিয়েছিল, মোট পাঁচ বার পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য। প্রতিটি কক্ষপথ বদলের সঙ্গে সঙ্গেই গতি বাড়াবে সৌরযানটি। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে আদিত্য। পৃথিবীর কক্ষপথে পাঁক খেতে মোট ১৫ থেকে ১৬ দিন সময় লাগবে। এরপরে ল্যাগরেঞ্জে অর্থাৎ যে পয়েন্ট থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে সৌরযান, সেখানে পৌঁছতে সময় লাগবে আরও ১১০ দিন।

প্রথম কক্ষপথ বদল আদিত্যর, ভারতের সৌরযান এখন কোথায়?
চাঁদ-সাফল্যের পর প্রথমবারের জন্য সূর্যের উদ্দেশ্যে যান পাঠাল ভারত। সফল হলে এক্ষেত্রেও ইতিহাস রচনা হবে। সূর্যের কাছাকাছি একটি জায়গা থেকে তাঁকে পর্যবেক্ষণ করবে আদিত্য। সূর্যের গতিপ্রকৃতি, তার আবহাওয়া এই সব কিছু সম্পর্কেই আরও স্পষ্ট এবং নিত্য নতুন তথ্য পাওয়া যাবে আদিত্যর হাত ধরেই।










